পুজোর ভিড়ে নজর কাড়ত সুন্দরী মহিলারাই: চন্দন সেন - 24 Ghanta Bangla News
Home

পুজোর ভিড়ে নজর কাড়ত সুন্দরী মহিলারাই: চন্দন সেন

Spread the love

পুজো এলে অবশ্য তখন সেদিকেই আগ্রহটা বাড়ত। আমি প্রথম থেকেই মূর্তি নয়, মণ্ডপ ও সাজসজ্জার অনুষঙ্গ বেশি পছন্দ করতাম। বুদ্ধি ও পরিশ্রমের সাফল্যও দেখতে পেতাম সেই সব কাজে। সাবেকি কাজের আমূল বদল এল যখন থিম পুজোর চলন শুরু হয়ে গেল। সেই সঙ্গে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতাও। তারুণ্যের ছোঁয়ায় দল বেঁধে বেরোবার হুজুগটাও তাই কম কিছু ছিল না। সপ্তমী, অষ্টমী, নবমী কলকাতার উত্তর থেকে দক্ষিণ সর্বত্র-ই আমরা পৌঁছে যেতাম। চারিদিক জুড়ে শুধুই ভিড় আর ভিড়। গা ঘেঁষাঘেষি, ধাক্কাধাক্কি, হুমড়ি খেয়ে পড়ে যাওয়া সবই ছিল। আর ছিল নয়ন ভরে সুন্দরী দর্শন। এই দর্শন প্রেমিকা থাকাতে এক রকম, আর প্রেমিকা না থাকাতে অন্য রকম। এমন কথায় অনেক পুরুষই খুশি হবেন নিঃসন্দেহে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *