Home Archives - Page 535 of 11581 - 24 Ghanta Bangla News
Home

নেহা বোরাকে ছাড়া হলেও, এখনও আটক দীপকে

শনিবার ভোরে ছাড়া পেলেন আইসা নেত্রী নেহা বোরা। দিল্লির আর কে পুরম থানা থেকে সকালে ছেড়ে দেওয়া হয় নেহাকে। তবে নেহা মুক্তি পেলেও প্রিভেন্টিভ অ্যারেস্ট করা হয়েছে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে-কে। চলতি সপ্তাহে এই নিয়ে দ্বিতীয় বার প্রিভেন্টিভ অ্যারেস্ট করা হলো ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র প্রধানকে। শুক্রবার বিকেল ৫টায় দিল্লিতে ‘তেরঙা ওড়াও’ কর্মসূচির […]

Home

রীতি ভেঙে অসুর সম্প্রদায়ের নবীনরা সামিল দুর্গাপুজোয়

জলপাইগুড়ি জেলার ভুটান সীমান্ত এলাকা নাগরাকাটা ব্লকের পাহাড়ে ঘেরা ক্যারন চা বাগানে শতাধিক অসুর পরিবারের বসবাস। কারি লাইন, খাপরা লাইন ও মতু লাইনে তাদের বসতি রয়েছে। এক সময়ে পুজোর কয়েকটি দিন এই পরিবারগুলির দরজা প্রায় বন্ধ থাকত। বাড়িতে কালো কাপড় টাঙিয়ে রাখা হতো। পুজোর মণ্ডপ তো দূরের কথা, প্রতিমার মুখ দেখাও ছিল তাঁদের কাছে অপরাধ। […]

Home

সপ্তমীতে কলকাতার কোন রাস্তায় গাড়ির চাপ?

কলকাতার রাস্তাঘাটে এখন ট্র্যাফিক পরিস্থিতি কেমন? কোথায় যানজট, কোথায় স্বাভাবিক গাড়ি চলাচল? কী জানাচ্ছে লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম?

Home

ভারতের উপরে ১০০ শতাংশ শুল্ক চাপানোর চাপ ছিল! নিজের আইন নিজেই তুলে নিলেন ট্রাম্প | Trump Waives Russia Sanctions That Could Have Hit India With 100 Percent Tariffs

ওয়াশিংটন: নিজের সিদ্ধান্ত নিজেই বদলালেন ট্রাম্প। লিন্ডসে ও গ্রাহাম আইনের অধীনে রাশিয়া ও ইরানের উপরে যে নিষেধাজ্ঞা চাপিয়েছিলেন, তা প্রত্যাহার করে নিলেন। এর জেরে ভারতের উপরেও ১০০ শতাংশ শুল্কের যে খাড়া ছিল, তা উঠে গেল। শুক্রবার বিকেলে এগজেকিউটিভ অর্ডার জারি করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “আমি গ্রাহাম আইনে নির্ধারিত সব ধরনের নিষেধাজ্ঞা, বিধিনিষেধ এবং […]

Home

উত্তম কুমার অভিনীত ছায়াছবির দৃশ্যে ভরপুর মণ্ডপ

সময়টা ১৯৬২। জলপাইগুড়ি পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের চুনাভাটি এলাকায় (বর্তমান নাম বিবেকানন্দ পাড়া) মাত্র ১৫ থেকে ২০টি পরিবারের বাস ছিল। এলাকায় দুর্গাপুজো না থাকায় যুবক পুলক মুন্সি পুজো শুরুর উদ্যোগ নেন। তাঁর পাশে দাঁড়ান অহিভূষণ গঙ্গোপাধ্যায়, বিভূতিভূষণ চৌধুরী, রবীন্দ্রনাথ গোপ, তপন দত্ত, অনিল কৃষ্ণ বোস-সহ অন্যরা। পুলকের মেয়ে রুমা মুন্সি বলেন, ‘প্রথম দিকে এলাকার পরিবারগুলি […]

Home

Jhargram Accident: সপ্তমীর সকালে ভয়াবহ দুর্ঘটনা বাংলায়, বাড়িতে গিয়ে ধাক্কা মারল ডাম্পার | Terrible accident in Bengal on Saptami morning, dumper hits house Jhargram

ঝাড়গ্রাম: দুর্গাপুজোর আবহে ঝাড়গ্রামে (Jhargram) পথ দুর্ঘটনা (Accident)। ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের বেলিয়াবেড়া থানার অন্তর্গত কানপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক বাড়িতে ধাক্কা মারল বেপরোয়া ডাম্পার। সেই ডাম্পারের ধাক্কায় গুঁড়িয়ে যায় বেশ কয়েকটি বাড়ি। এই ঘটনায় ডাম্পার মালিকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। উৎসবের মরসুমে এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ও শোকের […]

Home

গঙ্গায় নবপত্রিকা স্নান, ঢাকের তালে মেতে উঠলেন সকলে

মহাসপ্তমীর সকালে গঙ্গার ঘাটে ঐতিহ্যবাহী নবপত্রিকা স্নান ঘিরে উৎসবের আবহ। কলাবউ স্নানকে কেন্দ্র করে বাজে কদমতলা ঘাটে বহু মানুষের ভিড়। ঢাকের তালে তালে পুজোর আনন্দে মেতে ওঠেন উপস্থিত সকলে। বিশেষ মুহূর্ত ও বাংলার ঐতিহ্যবাহী আচার দেখুন ‘এই সময়’-এর প্রতিবেদনে।

Home

Durga Puja: মণ্ডপে কালকেতু-ফুল্লরার জীবন-সংগ্রাম, ৪৩ বছরে সোনালি পার্ক স্পোর্টস ও কালচারাল সোসাইটির পুজো | Durga Puja 2026: Garia Sonali Park’s ‘Garbha’ Theme Brings Chandimangal and Kalketu Fullara’s Struggle to Life

৪৩ বছরে পড়ল গড়িয়া সোনালি পার্ক স্পোর্টস ও কালচারাল সোসাইটির দুর্গাপুজো। ‎এবারের থিম গর্ভ । মাটির হাঁড়ি, কাপ দিয়ে করা হয়েছে মণ্ডপ সজ্জা। মণ্ডপে ফুটে উঠেছে চণ্ডীমঙ্গলের আখ্যান। তুলে ধরা হয়েছে কালকেতু-ফুল্লরার জীবন সংগ্রাম। চণ্ডীমঙ্গলের লোকায়ত আখ্যান, কালকেতু-ফুল্লরার জীবনসংগ্রাম, সাত ঘটের প্রতীকী তাৎপর্য এবং দুর্গারূপিণী আদ্যাশক্তির মহিমাকে একসূত্রে বেঁধে ‘গর্ভ’ হয়ে ওঠে সৃষ্টির প্রতি এক […]

Home

শুক্লা সপ্তমীতে সুকর্ম যোগ, বিজয় মুহূর্ত থাকবে কতক্ষণ?

৩০ আশ্বিন , আজ সকাল ৫টা ৫৪ মিনিট পর্যন্ত থাকবে আশ্বিন শুক্লা ষষ্ঠী তিথি। তারপর শুরু হবে আশ্বিন শুক্লা সপ্তমী তিথি। শক সংবৎ ১৯৪৭, বঙ্গাব্দ ১৪৩৩, শনিবার, সুকর্ম যোগ। বিক্রম সংবৎ ২০৮৩ কলিযুগ। হিজরী ১৪৪৭ (মুসলমান), তদনুসারে ইংরেজি তারিখ ১৭ অক্টোবর ২০২৬। সূর্যের দক্ষিণায়ন, উত্তর বৃত্ত, শরৎ ঋতু। রাহুকাল থাকবে সকাল ৮টা ২৮ মিনিট থেকে […]

Home

Durga Puja 2026: পুজোর মেজাজে শঙ্কর ঘোষ, ঢাক বাজালেন মন্ত্রী | Durga Puja 2026: West Bengal Tourism Minister Shankar Ghosh Plays Dhak at His Neighbourhood Puja in Siliguri

পুজোর মেজাজে পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। শিলিগুড়িতে নিজের পাড়ার পুজোয় ঢাক বাজালেন তিনি। টিভি৯ বাংলাকে বলেন, “আমার মনে হয় পশ্চিমবঙ্গের মানুষ বা বাঙালি ছেলে-মেয়েরা দুর্গাপুজোর যে আবেগ রয়েছে, সেই আবেগের সঙ্গে ঢাক বাজানোটাও একটা আবেগ।” তাঁর বক্তব্যে উঠে আসে শিউলি ফুলের গন্ধ, ঢাকের বাদ্যি, ধুনুচি নাচের প্রসঙ্গ। আর কী বললেন শুনে নিন।