Home Archives - Page 2834 of 11870 - 24 Ghanta Bangla News
Home

উইকএন্ড ট্রিপের জন্য আদর্শ উত্তরপ্রদেশের এই ৪ হিডেন জেম

পাহাড়ে বেড়াতে যাওয়ার পরিকল্পনা হলেই প্রথমেই মনে আসে শিমলা, মানালি, নৈনিতাল বা মুসৌরির নাম। আর রাজ্যে হলেই উত্তরবঙ্গ। তবে অনেকেই জানেন না, উত্তরপ্রদেশেও এমন কয়েকটি জায়গা রয়েছে যেখানে পাহাড়, ঝরনা, সবুজ বন আর শান্ত পরিবেশ মিলিয়ে হিল স্টেশনের দারুণ অভিজ্ঞতা পাওয়া যায়। আবার এই সব জায়গায় ভ্রমণের খরচ খুব কম। রইল তেমন কিছু জায়গায় খোঁজ।  […]

Home

নজির গড়ার দিনে লর্ডসে সেঞ্চুরি হারালেন স্মৃতি

এই সময়: লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে এক টেস্টের সিরিজ়ে নেমে নতুন নজির গড়লেন ভারতের ভাইস ক্যাপ্টেন স্মৃতি মান্ধানা। ৩০০ নম্বর আন্তর্জাতিক ম্যাচ খেললেন তিনি। প্রসঙ্গত, শুক্রবার লর্ডসে প্রথমবার টেস্ট খেলছে ভারত। স্মৃতি সবচেয়ে কম বয়সে ৩০০ আন্তর্জাতিক ম্যাচ খেলার কৃতিত্ব অর্জন করলেন। তাঁর বয়স এখন ২৯ বছর ৩৫৭ দিন। Source link

Home

Donald Trump: যখন-তখন খুন হতে পারেন! মৃত্যু হলে কী করতে হবে, আগে থেকেই নির্দেশ দিয়ে রাখলেন ট্রাম্প | US President Donald Trump Fearing Death, Says He Left Instruction to Bomb Iran if they Assassinated Him

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।Image Credit: PTI ওয়াশিংটন: মৃত্যুভয় পাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)? তাঁর আশঙ্কা, তাঁকে খুন করা হতে পারে। ইরানই তাঁকে মেরে ফেলার পরিকল্পনা করছে। শঙ্কা এতটাই যে ট্রাম্পকে যদি খুন করা হয়, তাহলে তারপর কী করবে আমেরিকা, সেই নির্দেশ এখন থেকেই দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পকে খুনের প্ল্যান? শুক্রবার, ১০ জুলাই […]

Home

ফের মেসি রূপকথার অপেক্ষা কানসাসে

মেসিকে ডাবল কভারিংয়ে রাখা হবে, প্রত্যাশিত। সেই কারণেই লাউতারোর ভূমিকা খুব গুরুত্বপূর্ণ হবে। সুইসরা যদি লো ব্লকের (নিজেদের বক্সের আশপাশে ডিফেন্ডার জমিয়ে রেখে ডিফেন্স) ছক কষে, তাদের স্টপারদের ব্যস্ত রাখার কাজটা লাউতারো করবেন পরিকল্পনামাফিক, যেখানে মেসি অ্যাটাকিং থার্ডে কিছুটা হলেও জায়গা পাবেন। এখানে সবচেয়ে দামি কথাটা বলছেন প্রাক্তন ফরাসি তারকা থিয়েরি অঁরি। ‘আবার একটা পেনাল্টি […]

Home

অরুণাচলে ‘সায়ানান্থাস হুকেরি’, ১৫৮ বছর পরে ভারতে ফের বিরল ফুলের দেখা

উদ্ভিদবিজ্ঞানীরা জানাচ্ছেন, ১৮৬৭–তে ঘণ্টাফুল বা ‘ক্যাম্পান্যুলেসি’ গোত্রভুক্ত এই বেগুনি-নীল রঙের ফুলটি প্রথম নথিভুক্ত করেছিলেন ব্রিটিশ উদ্ভিদবিজ্ঞানী জোসেফ ডালটন হুকার। ১৮৬৭ সালে সিকিম অভিযানের সময়ে তিনি এই উদ্ভিদের উপস্থিতির কথা উল্লেখ করেন। গাছটির বিজ্ঞানসম্মত নাম রাখার সময়ে তাই আবিষ্কারকের নামটি ব্যবহার করা হয়েছিল। এত বছর পরে অরুণাচলে ফের এই প্রজাতির গাছের সন্ধান মেলায় ভারতে এর বিস্তৃতির […]

Home

শনিবার বারুইপুরে মুখ্যমন্ত্রী, উদ্বোধন হবে ফাঁড়িরও

এই সময়, বারুইপুর: ১১ বছরের নাবালিকা স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় গ্রেপ্তার হওয়া অভিযুক্ত প্রভাস মণ্ডলের এনকাউন্টারের ঘটনায় শুক্রবার বারুইপুর থানা ঘুরে সূর্যপুরের ঘটনাস্থলে গেল সিআইডি–র ফরেন্সিক দল। এক মহিলা–সহ ওই প্রতিনিধি দলের সদস্যরা ঘটনাস্থলে হাঁটু সমান জলে নেমে নমুনা সংগ্রহ করেন। এর মধ্যেই আজ, শনিবার সূর্যপুরে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রায় ঘণ্টা খানেকের […]

Home

কল্পনায় উড়ান দিতে পথচলা শুরু ইমাজিনেশন ল্যাবের, নয়া উদ্যোগ IIT খড়্গপুরের

প্রতিষ্ঠানের অধিকর্তা সুমন চক্রবর্তী বলেন, ‘বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর অভাবনীয় উন্নতির ফলে তথ্যের অভাব নেই। জ্ঞান আজ বিশ্বজুড়ে বিকেন্দ্রীভূত। কিন্তু যা ক্রমশ বিরল হয়ে উঠছে, তা হলো— যা এখনও অস্তিত্বহীন, তাকে নিখুঁতভাবে কল্পনা করার ক্ষমতা। এই শূন্যস্থান পূরণের লক্ষ্যেই ইমাজিনেশন ল্যাবের জন্ম।’ তিনি জানাচ্ছেন, এটি নিছক কোনও ‘মেকারস্পেস’, ‘এআই ল্যাব’ বা ‘ডিজ়াইন স্টুডিয়ো’ […]

Home

Kolkata-Dhaka Maitree Express: ঢাকা থেকে এল আর্জি, কলকাতা থেকে ট্রেনে চেপেই বাংলাদেশ পৌঁছে যেতে পারবেন ফের একবার? | Bangladesh Wants India to Resume Maitree Express run between Kolkata to Dhaka like Before, Rail & External Ministry to Consider it

আবার চালু হবে মৈত্রী এক্সপ্রেস?Image Credit: X কলকাতা: পুরনো বন্ধুত্ব জোড়া লাগবে আবার? ফের রেলপথে জুড়বে ভারত-বাংলাদেশ (India-Bangladesh Rail Service)? এই জল্পনাই এখন তুঙ্গে। তার কারণ বাংলাদেশ (Bangladesh) থেকেই এসেছে আর্জি। দাবি জানানো হয়েছে, বর্তমানে দুই দেশের সম্পর্ক ও  পরিস্থিতির উন্নতি হয়েছে। এই আবহে ফের একবার মৈত্রী এক্সপ্রেস (Kolkata-Dhaka Maitree Express)  চালু করা হোক। ঢাকা […]

Home

টানা ৫–৬ দিন ধরে নিটের ভাবনা, শুরু ২০২৭ থেকেই?

নিরাপত্তার প্রশ্নও কম গুরুত্বপূর্ণ নয়। পাঁচ-ছ’ দিন ধরে একটি অভিন্ন জাতীয় স্তরের পরীক্ষা চললে প্রশ্নপত্রের গোপনীয়তা রক্ষা করা কতটা সহজ হবে, তা নিয়ে প্রশ্ন তুলছেন শিক্ষা–বিশেষজ্ঞদের একাংশ। নিটের প্রস্তুতি করায়, এমন একটি প্রতিষ্ঠানের কর্ণধার, চিকিৎসক অমিয়কুমার মাইতির প্রশ্ন, ‘একটি শিফটের প্রশ্ন কোনও ভাবে বাইরে চলে এলে পরবর্তী শিফটগুলির নিরাপত্তা কী ভাবে নিশ্চিত করা হবে?’ প্রশ্নপত্র […]

Home

অ্যাকাউন্ট ফ্রিজ়, আবার কোর্টে কালীঘাট–তৃণমূল

অন্যদিকে তৃণমূল কংগ্রেসের সাময়িক চালু করা তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করতে ব্যাঙ্ক কতৃর্পক্ষকে নোটিস দিয়েছে ইডি। বৃহস্পতিবার আদালতের নির্দেশের পরে এক্ষেত্রে তাদের কী করণীয়, তা জানতে বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসের দৃষ্টি আকর্ষণ করেন ওই বেসরকারি ব্যাঙ্ক কর্তৃপক্ষ। বিচারপতি ভট্টাচার্য জানান, তিনি ইতিমধ্যে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশে মেনেই আপাতত চলতে হবে ব্যাঙ্ককে। অন্য দিকে, এ […]