কল্পনায় উড়ান দিতে পথচলা শুরু ইমাজিনেশন ল্যাবের, নয়া উদ্যোগ IIT খড়্গপুরের - 24 Ghanta Bangla News
Home

কল্পনায় উড়ান দিতে পথচলা শুরু ইমাজিনেশন ল্যাবের, নয়া উদ্যোগ IIT খড়্গপুরের

Spread the love

প্রতিষ্ঠানের অধিকর্তা সুমন চক্রবর্তী বলেন, ‘বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর অভাবনীয় উন্নতির ফলে তথ্যের অভাব নেই। জ্ঞান আজ বিশ্বজুড়ে বিকেন্দ্রীভূত। কিন্তু যা ক্রমশ বিরল হয়ে উঠছে, তা হলো— যা এখনও অস্তিত্বহীন, তাকে নিখুঁতভাবে কল্পনা করার ক্ষমতা। এই শূন্যস্থান পূরণের লক্ষ্যেই ইমাজিনেশন ল্যাবের জন্ম।’ তিনি জানাচ্ছেন, এটি নিছক কোনও ‘মেকারস্পেস’, ‘এআই ল্যাব’ বা ‘ডিজ়াইন স্টুডিয়ো’ নয়। এটি এমন একটি সুশৃঙ্খল ইকোসিস্টেম, যেখানে ‘কল্পনা’ নিজেই একটি প্রাতিষ্ঠানিক বিষয়ে পরিণত হবে। ছাত্রছাত্রী, গবেষক, অধ্যাপকদের কল্পনাকে বাস্তবায়িত করতে এই ল্যাবকে সাহায্য করবেন আইআইটির সমস্ত বিভাগের এক্সপার্টরা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *