Home Archives - Page 2792 of 11867 - 24 Ghanta Bangla News
Home

পেট্রল পাম্পে তেলের বদলে জল দেওয়ার অভিযোগ, বিক্ষোভ বনগাঁয়

এই সময়, বনগাঁ: পেট্রল পাম্পে তেলের বদলে দেওয়া হচ্ছে জল, ফলে তেল ভরে পাম্প থেকে বের হতেই থমকে যাচ্ছে একের পর এক বাইক, গাড়ি। এমনই অভিযোগে শনিবার বিকেল থেকে ব্যাপক চাঞ্চল্য ছড়াল বনগাঁর মতিগঞ্জে। এলাকাবাসীর অভিযোগ, ওই পাম্প থেকে দেওয়া হচ্ছিল জল মেশানো ভেজাল পেট্রল, আর সেই জ্বালানি বাইকে বা গাড়িতে ভরতেই মাঝ রাস্তায় বিকল […]

Home

তৃণমূল ব্যবসায়ীর সঙ্গে পদ্ম নেতার বৈঠকে অশান্তি, টাকা নেওয়ার দাবি ঘিরে দ্বন্দ্ব

শনিবার সোদপুর কাঠগোলা মোড়ের একটি রেস্তরাঁয় শেখ রাজার সঙ্গে ওই যুব নেতার বৈঠকের খবর পেয়ে বিজেপির স্থানীয় মণ্ডল সভাপতি, মহিলা মোর্চার সভানেত্রী-সহ একাধিক নেতা সেখানে পৌঁছে যান। তাঁদের তোলা ভিডিয়োতে শেখ রাজাকে বলতে শোনা যায়, নতুন দায়িত্ব পাওয়ার পর খরচের কথা বলে তাঁর কাছে এক কোটি টাকা চাওয়া হয়েছিল। এই ভিডিয়ো সামনে আসতেই বিজেপির অন্দরে […]

Home

সমুদ্রে মিলল নিখোঁজ ট্রলার, উদ্ধার ৫ দেহ, নিখোঁজ ১০

মৎস্যজীবী সংগঠন সূত্রের খবর, দিঘার শঙ্করপুর বন্দর থেকে গত ২ জুলাই বঙ্গোপসাগরে মাছ ধরতে রওনা দিয়েছিল ট্রলারটি। ৫ জুলাইয়ের পর থেকে ট্রলারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর পর থেকেই পুলিশ, ভারতীয় উপকূল রক্ষী বাহিনী, বনদপ্তর ও মৎস্যজীবী সংগঠনগুলোর যৌথ তল্লাশি অভিযান শুরু হয় বঙ্গোপসাগরে। শনিবার থেকে উদ্ধার অভিযান চলে সুন্দরবন টাইগার রিজার্ভের ডেপুটি ফিল্ড […]

Home

জলবন্দি ঢাকা, বৃষ্টি ও বন্যায় দেশে মৃত অন্তত ৫১

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রকের প্রতিবেদনে জানানো হয়েছে, বিভিন্ন অঞ্চলে গত কয়েক দিনের টানা বৃষ্টি, পাহাড়ি ঢল, বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে রাঙ্গামাটিতে তিন জন, বান্দরবানে ছয় জন, কক্সবাজারে ২৮ জন, চট্টগ্রামে ১৩ জন ও মৌলভীবাজারে এক জন রয়েছেন। জখম ৩৯ জন। খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও […]

Home

রামমন্দিরে চুরি: সঙ্ঘের বয়ানে নিশানায় ট্রাস্ট?

এই সময়: অযোধ্যার রামমন্দিরে প্রণামী চুরির ঘটনায় ট্রাস্ট–সদস্য চম্পত রাই ও অনিল মিশ্রের বিরুদ্ধে তদন্তের দাবি ওঠায় বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)–এর অস্বস্তি বেড়েছে, কারণ ট্রাস্টের নিয়ন্ত্রণ ভার মূলত ছিল হিন্দুত্ববাদী এই সংগঠনের হাতে। এ বার সেই প্রণামী চুরির ঘটনা নিয়ে পরোক্ষে ভিএইচপি–কেই কাঠগড়ায় তুলল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)–ও। এ দিকে, রামমন্দির ইস্যুতে প্রধানমন্ত্রীর নীরবতা নিয়ে […]

Home

ধাক্কা মেরে থামল, ফের পিছিয়ে এসে পিষে দিল, নাইটক্লাবের সামনে বেপরোয়া মার্সিডিজের তাণ্ডবে জখম ২

মার্সিডিজ নিয়ে দুই পথচারীকে পিষে দিয়ে পালালেন এক যুবক। শনিবার রাতে চণ্ডীগড়ের অভিজাত সেক্টর ২৬ এলাকার একটি নাইটক্লাবের সামনের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। নিছক দুর্ঘটনা নাকি খুনের চেষ্টা, দেখা হচ্ছে তা-ও। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, আহত দুই […]

Home

'এখন টাকা দিতে হবে না, প্লিজ় ফিরে আসুন', পলাতক পঞ্চায়েত সদস্যার প্রতি আর্জি গ্রামবাসীর

এই সময়, কোচবিহার: ‘পঞ্চায়েত তুমি ফিরে এসো। জনপ্রতিনিধির পরিষেবা দাও।’ এই অভিনব স্লোগান তুলে এক পলাতক তৃণমূলের পঞ্চায়েত সদস্যার বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন স্থানীয় মানুষজন। রবিবার সকালে কোচবিহারের মাথাভাঙা-১ ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের গেন্দুগুঁড়ি গ্রামের ৫৩ নম্বর বুথে এই ঘটনাটি ঘটে। পঞ্চায়েত সদস্যা জ্যোৎস্না বর্মনের বাড়ির সামনে স্থানীয় বাসিন্দারা জমায়েত করেন। সদস্য বেপাত্তা থাকায় বিক্ষোভ […]

Home

Murshidabad: পাঠিয়েছিলেন ৩ হাজার টাকা, অ্যাকাউন্টে দেখাচ্ছে ৭৬০ কোটি, থ মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকের পরিবার | Murshidabad Woman Shocked as Rs 760 Crore Appears in Bank Account, Police Launch Probe

লালগোলা: অ্যাকাউন্টের ব্যালেন্সের জায়গায় সংখ্যাগুলো দেখে থমকে গিয়েছিলেন। পরপর এতগুলো সংখ্যায় কত টাকা হয়, সেটাই বুঝতে সময় লেগেছিল। আর টাকার অঙ্ক জেনেই মাথা ঘুরতে শুরু করে। এমনই ঘটেছে মুর্শিদাবাদের লালগোলার এক পরিবারের শ্রমিকের পরিবারের সঙ্গে। ওই পরিযায়ী শ্রমিকের পরিবারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কি না রয়েছে ৭৬০ কোটি টাকা। এত পরিমাণ টাকা দেখে থানার দ্বারস্থ হয়েছে পরিবার। […]

Home

মেদিনীপুর মেডিক্যালে শো–কজ় করা নার্সদের পাশে দাঁড়াল সংগঠন

সংগঠনের বক্তব্য, ঘটনার দিন সংশ্লিষ্ট ওয়ার্ডে রোগীর সংখ্যা ছিল ১১৬। সেখানে কর্তব্যরত ছিলেন মাত্র সাত জন নার্স। অর্থাৎ একজন নার্সকে গড়ে ১৬ জন রোগীর দায়িত্ব সামলাতে হচ্ছিল। অথচ ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের নির্দেশিকা অনুযায়ী, জেনারেল ওয়ার্ডে প্রতি শিফটে নার্স-রোগীর অনুপাত হওয়া উচিত ১:৫। সেই তুলনায় বাস্তব পরিস্থিতি ছিল সম্পূর্ণ ভিন্ন। বিবৃতিতে আরও অভিযোগ করা হয়েছে, নার্সদের […]

Home

তরুণ প্রজন্মের হাত ধরে ক্ষমতায়, সেই জ়েনজ়ি-র বিক্ষোভেই টলমল বলেন্দ্র শাহের গদি, ফের উত্তাল নেপাল

স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, এই ইস্যুতে সরব হওয়ায় ইতিমধ্যেই কয়েক জন সমাজকর্মী, ছাত্র এবং সাংবাদিককে গ্রেপ্তার করেছে বলেন্দ্র শাহের সরকার। এর পরেই রবিবার যৌথ জাতীয় বস্তিবাসী ফ্রন্টের ডাকে রাজধানীর একটি সরকারি দপ্তরের সামনে বিক্ষোভ দেখান বিপুল সংখ্যক তরুণ-তরুণী। তাঁদের হাতের পোস্টারে লেখা ছিল— ‘গরিবের উপর অত্যাচার বন্ধ করো’, ‘মানবাধিকার রক্ষা করো’, ‘বেআইনি গ্রেপ্তারি চলবে না’, ‘ভূমিহীনদের […]