তৃণমূল ব্যবসায়ীর সঙ্গে পদ্ম নেতার বৈঠকে অশান্তি, টাকা নেওয়ার দাবি ঘিরে দ্বন্দ্ব - 24 Ghanta Bangla News
Home

তৃণমূল ব্যবসায়ীর সঙ্গে পদ্ম নেতার বৈঠকে অশান্তি, টাকা নেওয়ার দাবি ঘিরে দ্বন্দ্ব

Spread the love

শনিবার সোদপুর কাঠগোলা মোড়ের একটি রেস্তরাঁয় শেখ রাজার সঙ্গে ওই যুব নেতার বৈঠকের খবর পেয়ে বিজেপির স্থানীয় মণ্ডল সভাপতি, মহিলা মোর্চার সভানেত্রী-সহ একাধিক নেতা সেখানে পৌঁছে যান। তাঁদের তোলা ভিডিয়োতে শেখ রাজাকে বলতে শোনা যায়, নতুন দায়িত্ব পাওয়ার পর খরচের কথা বলে তাঁর কাছে এক কোটি টাকা চাওয়া হয়েছিল। এই ভিডিয়ো সামনে আসতেই বিজেপির অন্দরে তীব্র অস্বস্তি তৈরি হয়েছে। রেস্তরাঁ থেকে বেরিয়ে শেখ রাজা চলে যাওয়ার চেষ্টা করলে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, তাঁকে ধাওয়া করে মারধর করা হয়। পরে ঘোলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *