কুবলয় বন্দ্যোপাধ্যায় জুনে বৃষ্টির ঘাটতির ধাক্কা অনেকটাই সামলে দিয়েছে জুলাই। স্বস্তি ফিরেছে দক্ষিণ–পশ্চিম মৌসুমি বায়ুর স্বাভাবিক সক্রিয়তায়। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর (আইএমডি)-এর তথ্য অনুযায়ী, ভারত জুনে স্বাভাবিকের তুলনায় ৩৫ শতাংশ কম বৃষ্টিপাত পেলেও জুলাইয়ে দেশ জুড়ে বৃষ্টি স্বাভাবিকের চেয়ে এক শতাংশ বেশি হয়েছে। এর ফলে বর্ষার প্রথম দুই মাসে গোটা দেশে বৃষ্টির সার্বিক ঘাটতি ১১ শতাংশে […]