অনাস্থা এনেও পঞ্চায়েতে ঢুকতে পারলেন না তৃণমূলের বিক্ষুব্ধ সদস্যরা - 24 Ghanta Bangla News
Home

অনাস্থা এনেও পঞ্চায়েতে ঢুকতে পারলেন না তৃণমূলের বিক্ষুব্ধ সদস্যরা

Spread the love

এই সময়, মালদা: দলের প্রধানের বিরুদ্ধে অনাস্থা এনে সফল হলেন না তৃণমূলের বিক্ষুব্ধ পঞ্চায়েত সদস্যরা। ভেস্তে গেল পুরাতন মালদা ব্লকের মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতে অনাস্থা বৈঠক। এই ঘটনার পিছনে বিজেপি বিধায়কের সঙ্গে তৃণমূল প্রধানের গোপন আঁতাঁত রয়েছে বলে অভিযোগ করেছেন বিক্ষুব্ধ তৃণমূল সদস্যরা। তাঁদের অভিযোগ, এ দিন অনাস্থা বৈঠক শুরু হওয়ার আগে অফিস চত্বর থেকে মহিদুর রহমান নামে এক তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে আচমকাই আটক করে নিয়ে যায় পুলিশ। বাকিদের ঢুকতে দেওয়া হয়নি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *