Home Archives - Page 2046 of 11770 - 24 Ghanta Bangla News
Home

দুর্গাপুজোতে বড়পর্দায় একেন, কোন চরিত্র কেমন? | The Eken releases in cinemas this Durga Puja

হইচই স্টুডিওজ-এর ‘দ্য একেন: কেরালা-এ কুরুক্ষেত্র’ ছবির চরিত্রগুলির প্রথম লুক প্রকাশ্যে এল। অনির্বাণ চক্রবর্তী আবারও একেন বাবুর ভূমিকায় ফিরছেন। সুহোত্র মুখোপাধ্যায় এবং সোমক ঘোষ যথাক্রমে বাপি ও প্রমথের চরিত্রে একেনের সঙ্গী হচ্ছেন। নতুন মুখগুলি একেনের জগতে নিয়ে আসছে সম্পূর্ণ ভিন্ন এক স্বাদ। ঋত্বিক চক্রবর্তী অভিনীত ইরফান ফাজিল চরিত্রে রয়েছে তীক্ষ্ণ ও সংযত উপস্থিতি। অন্যদিকে রাইমা […]

Home

Tunnel Accident: জলের তোড়েই সুড়ঙ্গে প্রাণ হারালেন ৬ শ্রমিক, এখনও আটকে ২ | 6 workers killed inside tunnel at Chamoli, Uttarakhand

উত্তরাখণ্ড: সুড়ঙ্গের ভিতর কাজ করছিলেন শ্রমিকরা। হঠাৎ তীব্র জলস্রোত। বেরনোর সুযোগটুকুও পাননি তাঁরা। উত্তরাখণ্ডের চামোলি জেলার মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু ৬ জন শ্রমিকের। আহত হয়েছেন আরও ১৪ জন। শেষ পাওয়া খবর অনুযায়ী, সুড়ঙ্গের ভিতরে আটকে রয়েছেন আরও দুই শ্রমিক। বিপুল পরিমাণ জল আর ধ্বংসাবশেষের মাঝ থেকে তাঁদের উদ্ধার করার চেষ্টা চলছে। দল সূত্রের খবর। বৃহস্পতিবার সন্ধ্যা […]

Home

ক্যানাডায় চাকরি করে দেওয়ায় নামে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার যুবক

বিদেশে চাকরি দেওয়ার নাম করে আর্থিক প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। হুগলির গুড়াপ থানার ফরিদপুর এলাকার বাসিন্দা শুভজিৎ ঘোষ ক্যানাডায় চাকরি পাইয়ে দেওয়ার নাম করে একাধিক মানুষের কাছ থেকে টাকা নিয়েছিলেন বলে অভিযোগ। গত ২৯ জুন এই নিয়ে অভিযোগ জমা পড়ে হাওড়ার দাসনগর থানায়। তদন্ত চালিয়ে গুড়াপ থানার পুলিশের সাহায্যে ওই শুভজিৎকে গ্রেপ্তার […]

Home

আমিষ খেলে মিলবে না ৬.৫ কোটির ফ্ল্যাট, এজেন্টের ভিডিয়ো ঘিরে বিতর্ক

রিয়েল এস্টেট এজেন্ট ভবেশ কাওয়ারে তাঁর বিজ্ঞাপনী ভিডিয়োতে একবার নয়, দু’বার সাফ বলেন, ‘আমিষ খেলে ওই কমপ্লেক্সে আপনার জায়গা নেই।’ ৯০০ স্কোয়্যার ফুটের দুই বেডরুমের ফ্ল্যাট সাড়ে ছ’কোটি টাকায় কিনতে হলে নিরামিষ খাওয়া বাধ্যতামূলক। এই ভিডিয়ো ভাইরাল হতেই বিতর্ক শুরু হয়ে যায়। বিপাকে পড়ে ভিডিয়ো ডিলিট করতে বাধ্য হন সেই এজেন্ট। Source link

Home

বার কাউন্সিলের কোপে নালসার, প্রধান বিচারপতিকে আমন্ত্রণ না জানিয়ে তদন্তের মুখে ছাত্ররা

এই নির্দেশিকা নিয়ে শুরু হয় প্রবল বিতর্ক। বৃহস্পতিবার রাতে বিসিআই–এর চেয়ারপার্সন মনন কুমার এক্স হ্যান্ডলে লেখেন, ‘বিস্তারিত আলোচনার পরে বার কাউন্সিল অফ ইন্ডিয়া নালসার নিয়ে পূর্ববর্তী নির্দেশ কিছুটা বদল করেছে। নালসারের পড়ুয়ারা তাঁদের পছন্দের স্টেট বার কাউন্সিলে এনরোলমেন্ট করাতে পারবেন, তবে ২০২৬ ব্যাচের পড়ুয়াদের বিরুদ্ধে তদন্ত চলবে। তদন্ত রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ করা হবে। নির্দোষ […]

Home

নদী থেকে অবৈধভাবে বালি তোলার অভিযোগ, দুই জেলায় অভিযান পুলিশের

নদী থেকে অবৈধভাবে বালি তোলা বন্ধ করতে কড়া পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। এর পরেও নদী থেকে বালি তোলা হয়নি বলে অভিযোগ। আর নদী থেকে অবৈধভাবে বালি তোলার অভিযোগ পেতেই উত্তরবঙ্গের দু’টি জেলায় অভিযান চালালো পুলিশ। বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট এবং জলপাইগুড়ি জেলার রাজগঞ্জে ওই অভিযান চালানো হয়। দু’টি অভিযানে গ্রেপ্তার করা হয়েছে ১৪ […]

Home

বন্দে মাতরম গেয়েই মুলতুবি অধিবেশন, সংসদ সেশনের শেষ দিনেও তরজা

এই সময়, নয়াদিল্লি: শাসক–বিরোধী সংঘাতের মাঝে কার্যত ওয়াশ-আউটই হয়ে গেল সংসদের এ বারের বাদল অধিবেশন৷ বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনেও সংসদীয় পরিসরে অব্যাহত রইল দুই শিবিরের রাজনৈতিক তরজা৷ তার জেরে কোনও আলোচনা ছাড়াই এ দিন অধিবেশন শুরুর কয়েক মিনিটের মধ্যেই অনির্দিষ্ট কালের জন্য মুলতুবি করে দেওয়া হয় লোকসভার অধিবেশন৷ তার আগে সংসদীয় রীতি ও পরম্পরা মেনে লোকসভা […]

Home

স্বাধীনতা দিবস পালনে ডাক বিরোধী জনপ্রতিনিধিদেরও, সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী নিজেও এ প্রসঙ্গে বুধবার বিধানসভায় বলেছিলেন, ‘রেড রোডের কর্মসূচিতে আমরা আগে ডাক পেতাম না। বিরোধী দলনেতাকেও ডাকা হতো না। এ বার সবাইকে ডাকা হবে। চিঠি পৌঁছে যাবে। সব জেলার জেলাশাসক, মহকুমা শাসককে নির্দেশ দেওয়া হয়েছে সব নির্বাচিত সাংসদ, বিধায়ককে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সম্মানের সঙ্গে ডাকতে হবে।’ যদিও কালীঘাট–তৃণমূলের এক মুখপাত্রের কথায়, ‘বোঝাই যাচ্ছে, স্বাধীনতা […]

Home

কোর্টে সিবাল, কাটল না জট, ভবিষ্যৎ নিয়ে ধন্দই সুদীপদের

এই প্রশ্নের জবাবে বৃহস্পতিবার বঙ্গ বিজেপির সভাপতি, রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যের ইঙ্গিতপূর্ণ জবাব, ‘কে কোথা থেকে আসছেন, কে কোথায় যাবেন, কে কোথায় বসবেন, কে কী ভাবে বলবেন, সেগুলো এনসিপিআইয়ের বিষয়৷ তাঁরা এনডিএ-তে এসেছেন৷ এনডিএ-তে আসার পরে এনডিএ-র শরিক হিসেবে তাঁদের আমরা স্বাগত জানিয়েছি৷ কিন্তু তাঁরা তো বিজেপি নন, এটা বুঝতে হবে৷ সমস্ত প্রশ্নের উত্তর আমার […]

Home

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগে ওবিসি সংরক্ষণ ৭%, ইঙ্গিত মন্ত্রীর

২০১৬–র ‘যোগ্য’ চাকরিহারা শিক্ষক রাকেশ আলম বলেন, ‘প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে ২০১৬–র প্যানেল বাতিল হলেও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের নির্দেশ ছিল, একজন যোগ্য শিক্ষক–শিক্ষিকাও যাতে বঞ্চিত না হন, তা নিশ্চিত করা এসএসসির দায়িত্ব ও কর্তব্য। কিন্তু এখন ওবিসি সংরক্ষণ ৭ শতাংশে কমানো হলে অনেক যোগ্যই চাকরি পাবেন না। ফলে গোটা নিয়োগ প্রক্রিয়াই ফের আইনি জটে […]