বন্দে মাতরম গেয়েই মুলতুবি অধিবেশন, সংসদ সেশনের শেষ দিনেও তরজা
এই সময়, নয়াদিল্লি: শাসক–বিরোধী সংঘাতের মাঝে কার্যত ওয়াশ-আউটই হয়ে গেল সংসদের এ বারের বাদল অধিবেশন৷ বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনেও সংসদীয় পরিসরে অব্যাহত রইল দুই শিবিরের রাজনৈতিক তরজা৷ তার জেরে কোনও আলোচনা ছাড়াই এ দিন অধিবেশন শুরুর কয়েক মিনিটের মধ্যেই অনির্দিষ্ট কালের জন্য মুলতুবি করে দেওয়া হয় লোকসভার অধিবেশন৷ তার আগে সংসদীয় রীতি ও পরম্পরা মেনে লোকসভা কক্ষে গাওয়া হয় রাষ্ট্রগান ‘বন্দে মাতরম’৷ সেই সময়ে সভাকক্ষে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ বিরোধী বেঞ্চে ছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, বর্ষীয়ান কংগ্রেস সাংসদ কেসি বেণুগোপালও৷ বিরোধী বেঞ্চে দেখা গিয়েছে এনসিপিআই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কেও৷ এত দিন পর্যন্ত অধিবেশনের সমাপ্তির দিন ‘বন্দে মাতরমে’র প্রথম দুই স্তবকের সুর বাজানো হতো। এই প্রথম পুরো গানটি বাজানো হলো।