ক্যানাডায় চাকরি করে দেওয়ায় নামে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার যুবক - 24 Ghanta Bangla News
Home

ক্যানাডায় চাকরি করে দেওয়ায় নামে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার যুবক

Spread the love

বিদেশে চাকরি দেওয়ার নাম করে আর্থিক প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। হুগলির গুড়াপ থানার ফরিদপুর এলাকার বাসিন্দা শুভজিৎ ঘোষ ক্যানাডায় চাকরি পাইয়ে দেওয়ার নাম করে একাধিক মানুষের কাছ থেকে টাকা নিয়েছিলেন বলে অভিযোগ। গত ২৯ জুন এই নিয়ে অভিযোগ জমা পড়ে হাওড়ার দাসনগর থানায়। তদন্ত চালিয়ে গুড়াপ থানার পুলিশের সাহায্যে ওই শুভজিৎকে গ্রেপ্তার করেছে দাসনগর থানার পুলিশ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *