Home Archives - Page 2025 of 11769 - 24 Ghanta Bangla News
Home

কাটাছেঁড়া-রক্তপাত ছাড়াই মস্তিষ্কের সার্জারি, কলকাতায় শুরু গামা নাইফ

আইএনকে কর্তৃপক্ষের দাবি, ব্রেন টিউমার ছাড়াও রক্তনালীর অস্বাভাবিকতা, ট্রাইজেমিনাল নিউরালজিয়া এবং কিছু নির্দিষ্ট কিছু স্নায়ুরোগে এই প্রযুক্তি ব্যবহার করা যায়। বিশেষত মস্তিষ্কের গুরুত্বপূর্ণ অংশের কাছাকাছি থাকা ক্ষতের চিকিৎসায় এর গুরুত্ব বেশি। প্রতিষ্ঠানের চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নিউরোসার্জেন আরপি সেনগুপ্ত বলেন, ‘কাটাছেঁড়া ছাড়াই ডে–কেয়ারে মস্তিষ্কের বিভিন্ন রোগের চিকিৎসার সুযোগ তৈরি হল। কলকাতায় এই পরিষেবার […]

Home

ভারতের ৮০তম স্বাধীনতা দিবস আজ, লালকেল্লা থেকে ভাষণ মোদীর

নয়াদিল্লি: আজ ভারতের ৮০তম স্বাধীনতা দিবস (Independence Day)। দেশজুড়ে দেশাত্মবোধের আবহে পালিত হচ্ছে স্বাধীনতা দিবস। দিল্লির লালকেল্লায় হবে মূল অনুষ্ঠান। সেখানে জাতীয় পতাকা উত্তোলনের পর জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিরাপত্তার জন্য লালকেল্লা ও রাজধানীজুড়ে নেওয়া হয়েছে কড়া ব্যবস্থা। এবারের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে রয়েছে বিশেষ আকর্ষণ। প্রথমবার লালকেল্লার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের […]

Home

‘জলবিন্দু’র জবাবে ‘রক্তবিন্দু’! কড়া বার্তা দিলেন ডোভাল

এই সময়: স্বাধীনতা দিসবে দেশের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে এক জন তুললেন ‘জলবিন্দু’র কথা। আর তার কিছুক্ষণের মধ্যেই মোক্ষম জবাব পেলেন ‘রক্তবিন্দু’-তে! পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ় শরিফের হুঁশিয়ারির পাল্টা দিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। শুক্রবার স্বাধীনতা দিবস পালন করল পাকিস্তান। এই উপলক্ষে পাক প্রধানমন্ত্রী শেহবাজ় শরিফ তুলে আনেন সিন্ধু-চুক্তি বাতিলের কথা। ভারতকে হুমকি দিয়ে […]

Home

Hooghly: পরনে ভালো পোশাক, সঙ্গে ২টি সুটকেস, স্টেশনে নেমে টোটো ধরেছিল ৩ জন, তারপর… | Cannabis Smuggling Foiled in Hooghly: 3 Arrested with 12 Kg Ganja in Suitcases

২টি সুটকেসে গাঁজা পাচারের ছকImage Credit: TV9 Bangla পাণ্ডুয়া: টুরিস্ট সেজে সুটকেসে করে গাঁজা পাচারের ছক। তবে শেষ রক্ষা হল না। ছক ভেস্তে দিল হুগলির পাণ্ডুয়া থানার পুলিশ। নাকা তল্লাশিতে ধরা পড়ল ৩ জন। উদ্ধার হয়েছে প্রায় ১২ কেজি গাঁজা এবং নগদ ৪০ হাজার টাকা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার পাণ্ডুয়ার খন্যান পূর্বপাড়ায় জিটি রোডে চলছিল […]

Home

আকাশ থেকে আগুন নেভাবে বেবেতোর ড্রোন, স্বীকৃতি রাজ্যের

আপাতত ৭০ মিটার বা প্রায় ২৩০ ফুট উপরে উঠে এই ড্রোন কাজ করবে। যা প্রায় ২০–২২ তলা বাড়ির সমান। এখন তো শহরে আরও হাইরাইজ় হচ্ছে। চৌরঙ্গিতে ৬৫ তলা বাড়িও উঠেছে। তার উচ্চতা ২৬০ মিটার। বেবেতো জানিয়েছেন, ৭০ মিটারের উপরে উঠে আগুন নেভাতে সক্ষম ড্রোন তৈরি নিয়েও গবেষণা চলছে। বেবেতোর দাবি, বড়বাজার–সহ শহরের যে সব ঘিঞ্জি […]

Home

Samsung-এর প্রথম ওভার-ইয়ার হেডফোন আসছে? অ্যাপে মিলল বড় ইঙ্গিত

নয়াদিল্লি: স্যামসাংয়ের (Samsung) অডিও ডিভাইসের তালিকায় এতদিন মূলত বিভিন্ন ধরনের ওয়্যারলেস ইয়ারবাডই দেখা গিয়েছে। এবার দক্ষিণ কোরিয়ার সংস্থাটি ওভার-ইয়ার হেডফোন বাজারেও প্রবেশ করতে পারে বলে… নয়াদিল্লি: স্যামসাংয়ের (Samsung) অডিও ডিভাইসের তালিকায় এতদিন মূলত বিভিন্ন ধরনের ওয়্যারলেস ইয়ারবাডই দেখা গিয়েছে। এবার দক্ষিণ কোরিয়ার সংস্থাটি ওভার-ইয়ার হেডফোন বাজারেও প্রবেশ করতে পারে বলে জল্পনা তৈরি হয়েছে। সংস্থাটি এখনও […]

Home

কাল থেকে কার্যকর আয়ুষ্মান ভারত, আপাতত তিনটি স্বাস্থ্যবিমাই চালু বাংলায়

এ দিনের সাংবাদিক বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী জানান, কাল থেকেই আয়ুষ্মান পরিষেবার জন্য ১,৯৩০টি হাসপাতাল প্রস্তুত রয়েছে। এর মধ্যে ১,৩০৩টি বেসরকারি এবং ৬২৭টি সরকারি হাসপাতাল। সম্প্রতি স্বাস্থ্য দপ্তর কলকাতার বেসরকারি হাসপাতালগুলিকে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রস্তুতি শেষ করতে বলেছে। বিভিন্ন হাসপাতালে আয়ুষ্মান ও নতুন স্বাস্থ্যবিমা প্রকল্পের জন্য পৃথক টিম এবং পরিকাঠামো তৈরির কাজও চলছে। অচিরেই হাসপাতালের সংখ্যা বাড়বে […]

Home

কলকাতার ভারতীয় জাদুঘরে সংগ্রহকে আন্তর্জাতিক স্বীকৃতি

জিএসআই জানাচ্ছে, এই সংগ্রহে ‘মায়োসিন’ ও ‘প্লাইস্টোসিন’ যুগের যাদের জীবাশ্ম রয়েছে, তারা হলো: নানা প্রজাতির বানর, বিভিন্ন ধরনের মাংসাশী প্রাণী, ইঁদুর গোত্রের প্রাণী, ঘোড়া, হাতি, গণ্ডার, জিরাফের মতো প্রাণী এবং কুমির-সহ বহু ধরনের মেরুদণ্ডী প্রাণী। ভারত, পাকিস্তান, মায়ানমার ও সংলগ্ন অঞ্চলে পাওয়া বেশ কিছু জীবাশ্মও এই সংগ্রহে রয়েছে। এই সংগ্রহটির একটি বড় অংশ উনিশ শতক […]

Home

সেপ্টেম্বরের মধ্যে ভারতে আসছে ৬ নতুন গাড়ি, কোনটি কবে লঞ্চ?

নয়াদিল্লি: উৎসবের মরশুম সামনে রেখে ভারতে একের পর এক নতুন গাড়ি আনার প্রস্তুতি নিচ্ছে গাড়ি নির্মাতারা (New Cars India)।  আগামী সেপ্টেম্বরের মধ্যেই দেশের বাজারে আসতে চলেছে ছয়টি নতুন গাড়ি, যার মধ্যে রয়েছে এসইউভি, হ্যাচব্যাক এবং সেডান। পেট্রোল, বৈদ্যুতিক এবং হাইব্রিড, একাধিক ধরনের পাওয়ারট্রেনের বিকল্পও থাকছে এই তালিকায়। আগস্টের মাঝামাঝি থেকে সেপ্টেম্বরের শেষ পর্যন্ত কোন কোন […]

Home

পুরোনো সহযোদ্ধাদের উপেক্ষার ফল ভালো হয় না, উপলব্ধি শুভেন্দুর

শুভেন্দু যখন িবরোধী দলনেতা ছিলেন, সে সময়ে তাঁকে অনুষ্ঠা‍নে ডাকার জন্য হামেশাই রাজ্যের তৎকালীন শাসক দল এবং প্রশাসনের হেনস্থার শিকার হতে হয়েছিল আয়োজকদের। যা নিয়ে বহুবার আদালতের দ্বারস্থও হয়েছিলেন শুভেন্দু। সে সব দিনের কথা স্মরণ করিয়ে মুখ্যমন্ত্রী এ দিন বলে‍‍ন, ‘আমাদের (বিজেপিকে) ডাকলে তখন হল পাওয়া যেত না। পুলিশের অনুমতি মিলত না। কারা সেখানে যাচ্ছেন, […]