আকাশ থেকে আগুন নেভাবে বেবেতোর ড্রোন, স্বীকৃতি রাজ্যের - 24 Ghanta Bangla News
Home

আকাশ থেকে আগুন নেভাবে বেবেতোর ড্রোন, স্বীকৃতি রাজ্যের

Spread the love

আপাতত ৭০ মিটার বা প্রায় ২৩০ ফুট উপরে উঠে এই ড্রোন কাজ করবে। যা প্রায় ২০–২২ তলা বাড়ির সমান। এখন তো শহরে আরও হাইরাইজ় হচ্ছে। চৌরঙ্গিতে ৬৫ তলা বাড়িও উঠেছে। তার উচ্চতা ২৬০ মিটার। বেবেতো জানিয়েছেন, ৭০ মিটারের উপরে উঠে আগুন নেভাতে সক্ষম ড্রোন তৈরি নিয়েও গবেষণা চলছে। বেবেতোর দাবি, বড়বাজার–সহ শহরের যে সব ঘিঞ্জি এলাকায় দমকলের গাড়ি ঢুকতে পারে না, সেখানেও আগুন লাগলে কাজে লাগানো যাবে এই ড্রোন।

বহুদিন ধরে এই ড্রোনের পিছনে পড়ে রয়েছেন এম–টেক করা বেবেতো। বলছেন, বি–টেক করতে করতেই ২০১৩–য় ড্রোন নিয়ে রিসার্চের সূত্রপাত। তবে, আগুন নেভানোর কাজে ড্রোন ব্যবহারের বিষয়টি মাথায় আসে ২০১৭–য়। সে বার ১৯ অক্টোবর জওহরলাল নেহরু রোডের জীবনসুধা বিল্ডিংয়ের ১৬ তলায় আগুন লাগে। ঘটনাচক্রে সে দিন সেখান দিয়ে যাচ্ছিলেন বেবেতো। দেখেন দমকলের টেলিস্কোপিক ল্যাডার আসতেই সময় লেগে যাচ্ছে। রাস্তার ধারে পার্ক করা গাড়ি সরিয়ে সেই ল্যাডার সেট করতে ব্যয় হচ্ছে আরও সময়। তারপরে সেই ল্যাডার তুলতে গিয়ে বাধা হয়ে দাঁড়ায় একটি গাছ। প্রায় ৪০ মিনিট পরে ল্যাডার সেট করা যায়। ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *