কাল থেকে কার্যকর আয়ুষ্মান ভারত, আপাতত তিনটি স্বাস্থ্যবিমাই চালু বাংলায়
এ দিনের সাংবাদিক বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী জানান, কাল থেকেই আয়ুষ্মান পরিষেবার জন্য ১,৯৩০টি হাসপাতাল প্রস্তুত রয়েছে। এর মধ্যে ১,৩০৩টি বেসরকারি এবং ৬২৭টি সরকারি হাসপাতাল। সম্প্রতি স্বাস্থ্য দপ্তর কলকাতার বেসরকারি হাসপাতালগুলিকে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রস্তুতি শেষ করতে বলেছে। বিভিন্ন হাসপাতালে আয়ুষ্মান ও নতুন স্বাস্থ্যবিমা প্রকল্পের জন্য পৃথক টিম এবং পরিকাঠামো তৈরির কাজও চলছে। অচিরেই হাসপাতালের সংখ্যা বাড়বে বলে আশাবাদী মন্ত্রী। তিনি বলেন, ‘এই প্রকল্পের জন্য কেন্দ্রের তরফে প্রায় ১,০০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে, যার ৬০ শতাংশ কেন্দ্র এবং ৪০ শতাংশ অর্থ রাজ্য বহন করবে।’