কাটাছেঁড়া-রক্তপাত ছাড়াই মস্তিষ্কের সার্জারি, কলকাতায় শুরু গামা নাইফ
আইএনকে কর্তৃপক্ষের দাবি, ব্রেন টিউমার ছাড়াও রক্তনালীর অস্বাভাবিকতা, ট্রাইজেমিনাল নিউরালজিয়া এবং কিছু নির্দিষ্ট কিছু স্নায়ুরোগে এই প্রযুক্তি ব্যবহার করা যায়। বিশেষত মস্তিষ্কের গুরুত্বপূর্ণ অংশের কাছাকাছি থাকা ক্ষতের চিকিৎসায় এর গুরুত্ব বেশি। প্রতিষ্ঠানের চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নিউরোসার্জেন আরপি সেনগুপ্ত বলেন, ‘কাটাছেঁড়া ছাড়াই ডে–কেয়ারে মস্তিষ্কের বিভিন্ন রোগের চিকিৎসার সুযোগ তৈরি হল। কলকাতায় এই পরিষেবার প্রয়োজন ছিল।’ হাসপাতালের ভাইস চেয়ারম্যান নিউরোলজিস্ট হৃষিকেশ কুমারের কথায়, ‘প্রচলিত ওপেন-ব্রেন সার্জারির বদলে উপযুক্ত রোগীর ক্ষেত্রে এটি নিখুঁত ও কম সময়ে যথার্থ চিকিৎসার দরজা খুলে দিতে পারে।’