Home Archives - Page 1906 of 11751 - 24 Ghanta Bangla News
Home

ভয়াবহ মুহূর্তের কথা জানালেন আরাফাত

আরাফাত হুসেন (হোটেলের আবাসিক) রাত তখন ২টোর আশপাশে হবে। ভালো করে ঘড়িটা দেখারও সময় পাইনি। আমার কোলের বাচ্চাটা হঠাৎ কেঁদে ওঠে। ওকে দুধ খাওয়ানোর জন্য আমি ও আমার স্ত্রী ফিডিং বোতল রেডি করছিলাম। ঠিক তখনই বাইরে চিৎকার শুনতে পাই। দরজা খুলেই দেখি, সিঁড়ির দিক থেকে চারদিকে কালো ধোঁয়া। মুহূর্তের মধ্যেই বুঝতে পারলাম, আগুন লেগেছে হোটেলে। […]

Home

৪-৫ বছরে ভোল বদল মির্জা গালিব স্ট্রিটের, তৈরি হয় পর পর হোটেল

এই সময়: ছিল রুমাল, গত চার–পাঁচ বছরে সেটাই যেন হয়েছে বিড়াল! মির্জা গালিব স্ট্রিটে দমকলের সদর দপ্তর থেকে মাত্র ৫০ মিটার দূরে ছ’তলা যে বাড়িতে মঙ্গলবার রাতে ভয়াবহ আগুন লাগে, সেই বাড়িটির ক্ষেত্রে যেন এই কথাটাই খাটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিউ মার্কেট থানা এলাকায় ওই পুরোনো বাড়িটি আগে মূলত আবাসিক ভবন ছিল। […]

Home

Balurghat: চোখে দৃষ্টি নেই বাবা-ছেলের! কাটমানি না দিলে ঘর তৈরি করতে পারছেন না, অভিযোগ বালুরঘাটে | Father and son complained TMC leader stops them from building house in balurghat

বালুরঘাট: আবাস যোজনায় ঘর বরাদ্দ পেয়েও তা তৈরি করতে পারছেন না দৃষ্টিহীন বাবা ও ছেলে। অভিযোগ, ঘর তৈরির জন্য তাঁদের কাছে ৫০ হাজার টাকা দাবি করেছেন তাঁদেরই এক নিকট আত্মীয় তথা তৃণমূল নেতা। টাকা দিতে না পারায় গত ছয় মাস ধরে নির্মাণকাজে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এমনকী কাজ শুরু করতে গেলেও শ্রমিকদের তাড়িয়ে দেওয়ার […]

Home

‘ইরানকে সাহায্য করলেই…’ নতুন শাস্তির হুমকি ট্রাম্পের

নতুন করে উত্তেজনা আমেরিকান প্রেসিডেন্টের হুঁশিয়ারির পরেই পাল্টা হুমকি দিয়েছে ইরান। এর জেরে পশ্চিম এশিয়ায় নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। একাধিক দেশে ব্যালিস্টিক মিসাইল ছোড়ার অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। এর জেরে ইরানের সঙ্গে  সমস্ত বাণিজ্যিক ও আর্থিক লেনদেন বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছে সংযুক্ত আরব আমিরশাহি (UAE)। আবু ধাবি জানিয়েছে, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য […]

Home

UPSC–কে দেখে অভিজ্ঞ হতে শিখুন, NTA প্রশ্নে সুপ্রিম-পরামর্শ

এই মর্মেই তাঁর সংযোজন, ‘ইউপিএসসি–র উদাহরণ দেখুন। দীর্ঘদিন ধরে তারা নিরবচ্ছিন্ন ভাবে পরীক্ষা নিয়ে চলেছে, এ ব্যাপারে তারা বিশেষজ্ঞ হয়ে উঠেছে। পরীক্ষার ভার এমন সংস্থার উপরেই রাখতে হবে, যারা সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে অভিজ্ঞ ও আপগ্রেড করতে পারবে। আপনারা যদি এনটিএ–কে প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে না পারেন, তা হলে অভিজ্ঞ লোকেরা বদলি হয়ে যাবেন, তাঁদের […]

Home

বকেয়া ডিএ: অভিযোগ শুনবে মালহোত্রা কমিটি

এই সময়, নয়াদিল্লি: পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীদের বকেয়া ডিএ সংক্রান্ত সব অভিযোগ শুনবে সুপ্রিম কোর্ট নিযুক্ত অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বাধীন উচ্চ পর্যায়ের কমিটি৷ বুধবার দেশের শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি পি কে মিশ্রর বেঞ্চ জানিয়েছে, মামলাকারী রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের প্রতিনিধি হিসেবে মোট ১০ জন বিচারপতি মালহোত্রার কমিটির কাছে গিয়ে বকেয়া ডিএ সংক্রান্ত যাবতীয় […]

Home

‘যোগ্য’দের চাকরির সময়সীমা বাড়াতে শীর্ষ কোর্টে এসএসসি

যোগ্য শিক্ষক–শিক্ষিকা অধিকার মঞ্চের রাকেশ আল‍ম জানান, সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ে বলা হয়েছিল, একজন ‘যোগ্য’র স্বার্থও যাতে বিঘ্নিত না হয়, সেটা নিশ্চিত করতে হবে কমিশনকে। এখন কমিশন ওবিসি–দের জাতি শংসাপত্র আপডেট করতে বলায় ‘যোগ্য’দের অনেকে শীর্ষ আদালতে যাবেন।’ Source link

Home

দু’মাসের জন্য বিক্ষোভ স্থগিত, ঝাড়খণ্ডে নতুন আন্দোলনের হুঁশিয়ারি পড়ুয়াদের

পড়ুয়াদের দাবি মেনে মোট ৪৪টি নিয়োগ পরীক্ষা বাতিল করার কথা ঘোষণা করেছে ঝাড়খণ্ড সরকার। এর পরেই ২৬ দিন ধরে চলা আন্দোলন ‘ স্থগিত’ করেছেন পড়ুয়ারা। সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে সেগুলি পূরণ করার জন্য সময়সীমাও বেঁধে দিয়েছেন তাঁরা। সেই সঙ্গে নতুন করে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। দু’মাসের মধ্যে অন্যান্য পরীক্ষা বাতিল এবং তাদের দাবি পূরণ না […]

Home

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া: টাকা তোলার নিয়মে বদল

বুধবার এক বিবৃতিতে ব্যাঙ্কটি জানিয়েছে, মাসে প্রথম চারটি নগদ নিখরচায় তোলা যাবে। কিন্তু, তারপরে অতিরিক্ত প্রতিবার নগদ তোলার ক্ষেত্রে ১৫ টাকা এবং তার সঙ্গে প্রযোজ্য পণ্য ও পরিষেবা কর দিতে হবে। এতদিন ডিজিট্যাল লেনদেনগুলিকে মাসিক চারটি বিনামূল্যের লেনদেনের বাইরে রাখা হলেও সেগুলিকেও এ বার এই সীমার মধ্যে ধরা হবে। Source link

Home

১২৪০ সুপার নিউমেরারি পদের মামলা প্রত্যাহার রাজ্যের

কিন্তু পালাবদলের পরে বুধবার সেই মামলায় বিচারপতি রাজাশেখর মান্থার নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে রাজ্য জানায়, আগের সরকার বেআইনি ভাবে এই পোস্ট তৈরি করেছিল। এই সরকার সিঙ্গল বেঞ্চের রায়কে মান্যতা দিতে চায়। ফলে ডিভিশন বেঞ্চ থেকে মামলা প্রত্যাহার করে নেবে রাজ্য।ফলে ওই শিক্ষকরা আর নিয়োগপত্র পাবেন না। Source link