‘ইরানকে সাহায্য করলেই…’ নতুন শাস্তির হুমকি ট্রাম্পের
নতুন করে উত্তেজনা আমেরিকান প্রেসিডেন্টের হুঁশিয়ারির পরেই পাল্টা হুমকি দিয়েছে ইরান। এর জেরে পশ্চিম এশিয়ায় নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। একাধিক দেশে ব্যালিস্টিক মিসাইল ছোড়ার অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। এর জেরে ইরানের সঙ্গে সমস্ত বাণিজ্যিক ও আর্থিক লেনদেন বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছে সংযুক্ত আরব আমিরশাহি (UAE)। আবু ধাবি জানিয়েছে, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকির পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।