UPSC–কে দেখে অভিজ্ঞ হতে শিখুন, NTA প্রশ্নে সুপ্রিম-পরামর্শ
এই মর্মেই তাঁর সংযোজন, ‘ইউপিএসসি–র উদাহরণ দেখুন। দীর্ঘদিন ধরে তারা নিরবচ্ছিন্ন ভাবে পরীক্ষা নিয়ে চলেছে, এ ব্যাপারে তারা বিশেষজ্ঞ হয়ে উঠেছে। পরীক্ষার ভার এমন সংস্থার উপরেই রাখতে হবে, যারা সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে অভিজ্ঞ ও আপগ্রেড করতে পারবে। আপনারা যদি এনটিএ–কে প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে না পারেন, তা হলে অভিজ্ঞ লোকেরা বদলি হয়ে যাবেন, তাঁদের অভিজ্ঞতার সুফল এনটিএ পাবে না। এ ভাবে সমস্যা মিটবে না।’ কোর্টের বক্তব্য, এনটিএ–র পরিকাঠামো বদলে সেটিকেও অভিজ্ঞ প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। পরবর্তী শুনানি তিন সপ্তাহ পরে।