স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া: টাকা তোলার নিয়মে বদল
বুধবার এক বিবৃতিতে ব্যাঙ্কটি জানিয়েছে, মাসে প্রথম চারটি নগদ নিখরচায় তোলা যাবে। কিন্তু, তারপরে অতিরিক্ত প্রতিবার নগদ তোলার ক্ষেত্রে ১৫ টাকা এবং তার সঙ্গে প্রযোজ্য পণ্য ও পরিষেবা কর দিতে হবে। এতদিন ডিজিট্যাল লেনদেনগুলিকে মাসিক চারটি বিনামূল্যের লেনদেনের বাইরে রাখা হলেও সেগুলিকেও এ বার এই সীমার মধ্যে ধরা হবে।