এই সময়: মোবাইলে একটা ফোন কল, একটা লিঙ্কে ক্লিক বা ওটিপি শেয়ার— অসতর্ক হলেই মুহূর্তে উধাও হয়ে যাচ্ছে আজীবনের সঞ্চয়। খোয়াতে হচ্ছে লাখ লাখ টাকা। কারও ক্ষেত্রে তা কোটি পেরিয়ে যাচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় ডিজিটাল প্রতারণার বিরুদ্ধে রাজ্যজুড়ে ‘অপারেশন সাইবার প্রহার’ শুরু করল পুলিশ। পশ্চিমবঙ্গ পুলিশের সমস্ত জেলা, কমিশনারেটের পাশাপাশি কলকাতা পুলিশও একযোগে এই অভিযান চালাবে। […]