বিজ্ঞপ্তি এলো আগের রাতে! পরীক্ষা স্থগিত, CU-তে সমস্যায় পরীক্ষার্থীরা - 24 Ghanta Bangla News
Home

বিজ্ঞপ্তি এলো আগের রাতে! পরীক্ষা স্থগিত, CU-তে সমস্যায় পরীক্ষার্থীরা

Spread the love

স্নেহাশিস নিয়োগী

কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিএ, বিএসসি–র ফোর্থ সেমেস্টারের তিন বিষয়ের পরীক্ষা নির্ধারিত ছিল মঙ্গলবার। সোমবার রাতে হঠাৎই তা বাতিলের বিজ্ঞপ্তি জারি করায় সমস্যায় পড়েন ১৩৭টি কলেজের ১০ হাজারেরও বেশি পরীক্ষার্থী। তাঁরা তো বটেই, শিক্ষক থেকে অধ্যক্ষরাও এর কারণ নিয়ে বিভ্রান্ত। তাঁদের প্রশ্ন, এ দিনের অন্যান্য পরীক্ষা সূচি মেনে হলেও শুধু এই তিনটি বিষয়ের এগজ়্যামই কেন স্থগিত করা হলো। পরীক্ষা নিয়ামক জয়ন্ত সিনহা ওই বিজ্ঞপ্তিতে জানান — মঙ্গলবার সকাল দশটা থেকে তিন বছরের মাল্টি–ডিসিপ্লিনারি কোর্সে এডুকেশন, জ়ুলজি এবং ফিজ়িক্সে কোর কোর্সের পরীক্ষা হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা স্থগিত করা হলো।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *