‘সকলে অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন, না পেলে আমাকে জানান, আমি ব্যবস্থা করব’, আশ্বাস রচনার
শনিবার ভবানীপুরে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছেন, আরও ২৫ থেকে ৩০ লক্ষ মহিলা এই যোজনার যোগ্য হলে তাঁদেরও এই আর্থিক সুবিধা দেওয়ার ব্যবস্থা করবে রাজ্য সরকার। তিনি জানান, ৩১ জুলাই পর্যন্ত যাঁরা আবেদন করেছেন, তাঁদের অনেকেরই আবেদন যাচাইয়ের কাজ চলছে। এখনও তাঁদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। শুভেন্দু বলেন, ‘এটাও কথা দিয়ে গেলাম, যাঁরা এই সামান্য, অল্প ভাতার উপরে নির্ভর করেন, যোগ্য উপভোক্তা হন, আরও ২০-৩০ লক্ষ মহিলাকে সেটা দেওয়ার ব্যবস্থা করব।’