ছাত্র আন্দোলনে ভাইরাল, এবার ‘বিগ বস ২০’-এর ঘরে রিয়া আহির?
‘বিগ বস’-এর নতুন সিজন নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জোর চর্চা। বিগ বস-এর ঘরে কারা প্রতিযোগী হতে চলেছেন, তা নিয়ে নানা জল্পনার মাঝেই প্রকাশ্যে চমকপ্রদ খবর। দিল্লিতে ছাত্র আন্দোলনের সময় পুলিশের গাড়ির পথ আটকে দাঁড়ানো সেই মডেল রিয়া আহির কি এবার পা রাখতে চলেছেন ‘বিগ বস ২০’-র ঘরে? এমনটাই শোনা যাচ্ছে।