Home Archives - Page 1691 of 11728 - 24 Ghanta Bangla News
Home

Everest Hing Banned: গুনমানের পরীক্ষায় ডাহা ‘ফেল’, নিষিদ্ধ হয়ে গেল এভারেস্টের হিং | FSSAI temporarily banned Sale of Hing after samples fail quality tests

এভারেস্টের হিং নিষিদ্ধImage Credit: Tv9 Telegu নয়া দিল্লি: গুণমানের পরীক্ষায় ডাহা ‘ফেল’ জনপ্রিয় মশলা প্রস্তুতকারী সংস্থা এভারেস্ট (Everest)। এবার সংস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপ ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অব ইন্ডিয়ার (FSSAI)। সাময়িকভাবে নিষিদ্ধ করা হল এভারেস্টের হিং (Everest Hing Banned)। এক গ্রাহকের অভিযোগের ভিত্তিতে বিভিন্ন পণ্যের উপর নজরদারি শুরু করেছিল এফএসএসআই। তারপরই সংস্থার বিভিন্ন মশলার […]

Home

Google AI Mode-এ ৩ নতুন ফিচার, সহজ হবে ফ্লাইট ও হোটেল বুকিং

ছুটি কাটাতে কোথাও যাওয়ার পরিকল্পনা করলেই শুরু হয় নানা ঝক্কি—কোন ফ্লাইটের ভাড়া কম, কখন টিকিট কাটলে সাশ্রয় হবে, জমিয়ে রাখা মাইলস দিয়ে কতটা সুবিধা পাওয়া যাবে, আবার পছন্দের হোটেলে ঘরই বা কী ভাবে বুক করবেন ? Source link

Home

ডেউচা পাচামি: ‘কংক্রিট রোডম্যাপ’ সেপ্টেম্বরে

এ দিন রামপুরহাটের ঐতিহ্যবাহী ‘রক্তকরবী’ মঞ্চে মুখ্যমন্ত্রীর রুদ্ধদ্বার প্রশাসনিক বৈঠক হয়। রাজ্য প্রশাসনের শীর্ষকর্তারা ছাড়াও ছিলেন বীরভূম জেলা প্রশাসনের আধিকারিকরা। প্রশাসন সূত্রের খবর, ডেউচা পাচামি নিয়ে মুখ্যমন্ত্রী ওই দুর্নীতির উল্লেখ করতেই বৈঠকে গুঞ্জন শুরু হয়। জেলাশাসক বলেন, ‘ওই ব্যক্তির পাট্টা বাতিল করা হয়েছে।’ মুখ্যমন্ত্রী জানতে চান, সেই চাকরির কী অবস্থা? জেলাশাসক জানান, চাকরিও বাতিল হয়েছে। […]

Home

দৈত্য গিলেছে স্কুল, জঙ্গলে পালিয়ে বাঁচল ‘দস্যি’ ছেলে

চিকিৎসাধীন আট বছরের জোয়্যাল খুঁজে পাচ্ছে না তার পরিবারকে— স্থানীয় কর্তৃপক্ষের তরফে এই খবর পেয়ে বৃহস্পতিবার সেখানে পৌঁছয় রয়টার্স টিম। পরিবারের খোঁজ পেতে সুবিধা হবে বলায় ভিডিয়ো রেকর্ডে রাজি হয় ছেলেটি। ফেরার সময়ে নিজের ফোন নম্বর হাসপাতালে দিয়ে আসেন সাংবাদিক। তার ঘণ্টা খানেকের মধ্যেই আসে মাট্টির ফোন। ততক্ষণে অবশ্যে পা–ভাঙা ও মুখের কিছু ক্ষত নিয়ে […]

Home

মৃত্যুমিছিলের পরে উদ্ধারকাজে নেপালের পাশেই ভারত

এই সময়: সকাল সকালই খুলে গিয়েছিল অফিস। আর পাঁচটা দিনের মতো গত বুধবারও গমগম করছিল নেপাল-তিব্বত সীমান্তে অবস্থিত গিরংয়ের ওই অভিবাসন দপ্তর। কৈলাস-মানসরোবর যেতে এখানেই নথি-পত্র যাচাই করাতে হয়। একটু একটু করে বেশ এগোচ্ছিল লাইন। আচমকা ছন্দপতন। দৈত্যের মতো এসে হড়পা বান গিলে খায় বহুতল সেই অভিবাসন অফিসকে। ঘটনার প্রায় ৬০ ঘণ্টা পরে দুর্গম পাহাড়-জঙ্গল […]

Home

ডিভোর্স থেকে ফৌজদারি কেস: চাই সতর্ক নজরদারি

অমিত চক্রবর্তী স্বামী-স্ত্রীর সম্পর্কে টানাপড়েন বা বিচ্ছেদকে কেন্দ্র করে তৈরি হওয়া বিরোধ থেকে যখন স্বামীর গোটা পরিবারের বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলা রুজু হয়, সে ক্ষেত্রে আদালতের আরও সতর্ক হওয়া প্রয়োজন বলে জানাল কলকাতা হাইকোর্ট। সম্প্রতি হাইকোর্টের বিচারপতি উদয় কুমারের পর্যবেক্ষণ— দেওয়ানি বিবাদ থেকে ‘হয়রানিমূলক’ ফৌজদারি মামলায় পৌঁছনোর এই সূক্ষ্ম সীমারেখায় কঠোর বিচারবিভাগীয় নজরদারি জরুরি। তবে […]

Home

Kolkata Firing: কলকাতার বুকে এ কী কাণ্ড! সোশ্যাল মিডিয়ায় খুনের হুমকি, তারপরই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করল ‘খরগোশ’ | Kolkata Firing: Social Media Threat Followed by Point Blank Shooting in North Port Area

বামদিকে আহত ব্যক্তি। ডানদিকে অভিযুক্ত।Image Credit: TV9 বাংলা কলকাতা: রাতের শহরে চলল এলোপাথাড়ি গুলি। গুলিবিদ্ধ হলেন এক ব্যক্তি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। ঘটনাটি ঘটেছে নর্থ পোর্ট থানা এলাকার মন্ডল স্ট্রিটে। পারিবারিক বিবাদের জেরে এই ঘটনা বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুলিবিদ্ধ ব্যক্তির নাম সন্তোষ চৌধুরী। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতা মেডিক্যাল […]

Home

যেন লাভাস্রোত! দুঃস্বপ্ন তাড়া করছে সেই পর্যটকদের!

এই সময়: প্রথমে একটা বিকট শব্দ। যেন বোমা বিস্ফোরণ হয়েছে। তার কয়েক মুহূর্ত পরেই যেন বিশাল জলস্তম্ভ গিলে খেতে এলো! মনে হয়েছিল, আর বেঁচে ফেরার কোনও পথ নেই। কিন্তু কপালজোরে তাঁদের বাসটা ভেসে যায়নি, তাই রক্ষে! গত বুধবার নেপালের বিপর্যয়ের পরে সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরে এসেও এখনও সেই মুহূর্তগুলো তাড়া করে বেড়াচ্ছে বিজয়ভুবনেশ্বরী, ভল্লিনায়কির মতো […]

Home

নিউ ইয়র্কে ‘মুসলিম’ সম্পর্কিত প্রশ্নের উত্তরে যা বললেন ভাগবত

 ‘হিন্দুরাষ্ট্র’ মানেই ভারত থেকে মুসলিমদের বাদ দেওয়া নয়। বরং ভারতে মুসলিমদের কোনও জায়গা থাকা উচিত নয়—এমনটা যিনি মনে করেন, তিনি হিন্দুত্বের মূল ভাবনাই বোঝেননি। নিউ ইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠানে এমনই বার্তা দিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (RSS) প্রধান মোহন ভাগবত। ধর্মীয় ঐক্য ও সহাবস্থানের পক্ষে সওয়াল করে তাঁর বক্তব্য, ভারতীয় সমাজের বৈচিত্র্যের মধ্যেই ঐক্য নিহিত। Source […]

Home

‘তা হলে নিজেই খান’, FDA আধিকারিককের মুখে গুঁজে দেওয়া হলো মেয়াদোত্তীর্ণ বিস্কুট, কী অভিযোগ জানেন?

দোকানে মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রির অভিযোগ। তার তদন্তে গিয়ে ঘুষ নেওয়ার অভিযোগে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়লেন মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (FDA) এক আধিকারিক। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, ক্ষুব্ধ জনতা তাঁকে দোকান থেকে বাজেয়াপ্ত করা মেয়াদোত্তীর্ণ বিস্কুট খাওয়ানোর চেষ্টা করেন। ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল । ঘটনাটি মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগর জেলার বৈজাপুর এলাকার […]