যেন লাভাস্রোত! দুঃস্বপ্ন তাড়া করছে সেই পর্যটকদের!
এই সময়: প্রথমে একটা বিকট শব্দ। যেন বোমা বিস্ফোরণ হয়েছে। তার কয়েক মুহূর্ত পরেই যেন বিশাল জলস্তম্ভ গিলে খেতে এলো! মনে হয়েছিল, আর বেঁচে ফেরার কোনও পথ নেই। কিন্তু কপালজোরে তাঁদের বাসটা ভেসে যায়নি, তাই রক্ষে!
গত বুধবার নেপালের বিপর্যয়ের পরে সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরে এসেও এখনও সেই মুহূর্তগুলো তাড়া করে বেড়াচ্ছে বিজয়ভুবনেশ্বরী, ভল্লিনায়কির মতো তামিলনাড়ুর ২১ জন পর্যটককে। দুঃস্বপ্ন কাটিয়ে শুক্রবারই ঘরে ফিরেছেন তাঁরা। সংবাদমাধ্যমের সামনে নিজেদের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে ৪৮ ঘণ্টা পরেও তাঁদের অনেকের গলা কেঁপে উঠছে যেন।