আমাদের পারিপার্শ্বিক জীবনটাই এখন পাসওয়ার্ডময়। পাসওয়ার্ড প্রোটেক্টেড নয়, এমন কিছুর খোঁজ পাওয়াই এখন সবচেয়ে দুষ্কর। ব্যাঙ্কিং, অফিসের ওয়ার্ক স্টেশন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট টু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট— পাসওয়ার্ড ছাড়া সবই অচল। পাসওয়ার্ড প্রোটেক্ট করার দায়টা কিন্তু ইউজ়ারের। তাই পাসওয়ার্ড কোনও ভাবে কম্প্রোমাইজ়ড হলেই সতর্ক হতে হবে। না হলে হ্যাকিং-এর এই ভুবনজোড়া ফাঁদে পা দিতে বেশিক্ষণ লাগবে না। […]