কলকাতা: ডিভিসির জলে বন্যার ভয় দক্ষিণবঙ্গে। হুগলির দামোদর-পাড়ের গ্রামে জল ঢোকা শুরু হয়েছে। বিপত্তি এড়াতে নদীর পাড়ে চলছে মাইকে প্রচার। ১ লক্ষ ২০ হাজার কিউসেক হারে জল ছাড়ছে ডিভিসি। বন্যার কমলা সতর্কতা জারি করেছে ডিভিসি। ১ লক্ষ ২৩ হাজার কিউসেক হারে জল ছাড়ছে দুর্গাপুর ব্যারাজ। দুশ্চিন্তা বাড়ছে হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমানের দামোদর-পাড়ে। মুণ্ডেশ্বরী, রূপনারায়ণ পাড়েও জারি সতর্কতা। মাইথন-পাঞ্চেত থেকে প্রায় ১ লক্ষ […]