ভোটার তালিকা থেকে বাদ রাঘব চাড্ডা! আপ-এর বিরুদ্ধে ‘প্রতিহিংসা’র তোপ বিজেপি সাংসদের - 24 Ghanta Bangla News
Home

ভোটার তালিকা থেকে বাদ রাঘব চাড্ডা! আপ-এর বিরুদ্ধে ‘প্রতিহিংসা’র তোপ বিজেপি সাংসদের

Spread the love

নয়াদিল্লি: সদ্য প্রকাশিত পাঞ্জাবের খসড়া ভোটার তালিকা থেকে গায়েব হয়ে গেল রাজ্যসভার বিজেপি সাংসদ রাঘব চাড্ডার নাম। আর এই ঘটনাকে ঘিরেই আম আদমি পার্টি (AAP)…

নয়াদিল্লি: সদ্য প্রকাশিত পাঞ্জাবের খসড়া ভোটার তালিকা থেকে গায়েব হয়ে গেল রাজ্যসভার বিজেপি সাংসদ রাঘব চাড্ডার নাম। আর এই ঘটনাকে ঘিরেই আম আদমি পার্টি (AAP) এবং বিজেপি নেতার মধ্যে শুরু হয়েছে তুমুল রাজনৈতিক তরজা। ২০২২ সালে আপ-এর টিকিটে পাঞ্জাব থেকে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হলেও, চলতি বছরের গোড়ায় দল ছেড়ে বিজেপিতে যোগ দেন রাঘব। এবার ভোটার তালিকা থেকে তাঁর নাম বাদ পড়ার নেপথ্যে ভগবন্ত মান সরকারের ‘রাজনৈতিক প্রতিহিংসা’ ও চক্রান্ত দেখছেন তিনি।

নিজের নাম বাদ পড়া নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়ে রাঘব বলেন, “আমি পাঞ্জাবের মোহালির একজন রেজিস্টার্ড ভোটার এবং সেখানকার বর্তমান রাজ্যসভার সাংসদ। তা সত্ত্বেও খসড়া ভোটার তালিকায় আমার নামের পাশে ‘শিফটেড’ লিখে দেওয়া হয়েছে।” তিনি দাবি করেন, এটি কোনও সাধারণ করণিক ভুল নয়, বরং আপ-এর রাজনৈতিক প্রতিহিংসার সরাসরি প্রতিফলন। তাঁর কথায়, “কে আমার নামের পাশে শিফটেড লিখল? আপ সরকারের এক আধিকারিক। কে সেটা ভেরিফাই করল? আপ সরকারের আর এক আধিকারিক। বুথ লেভেল অফিসার থেকে শুরু করে শীর্ষ আধিকারিক, প্রত্যেকেই পাঞ্জাব সরকারের অধীনে কাজ করেন। দল ছাড়ার পর থেকেই আপ-নেতৃত্ব রাগে ফুটছে। আর সেই রাজনৈতিক রাগ মেটাতেই রাজ্য পুলিশ এবং প্রশাসনকে ব্যবহার করছে তারা।”

পাশাপাশি তিনি মনে করিয়ে দেন, “আপ পাঞ্জাবে সরকার চালাতে পারে, কিন্তু পাঞ্জাবের খসড়া ভোটার তালিকা তাদের ব্যক্তিগত সম্পত্তি নয়।” নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী সাংসদ, বিধায়ক ও বিচারপতিদের নাম সংরক্ষিত তালিকায় থাকার কথা, যা ইচ্ছাকৃতভাবে লঙ্ঘন করা হয়েছে বলে দাবি রাঘবের।

পাল্টা তোপ আপ-এর

রাঘবের অভিযোগের কড়া জবাব দিয়েছে আম আদমি পার্টি। তাদের দাবি, একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিক ফাঁস করেছে যে রাঘব পিছনের দরজা দিয়ে পুরোনো তারিখ দেখিয়ে ফের দিল্লিতে নিজের নাম নথিভুক্ত করার চেষ্টা করছেন। আর এখন পুরো দোষটা আপ ও পাঞ্জাব সরকারের ঘাড়ে চাপাতে চাইছেন। আপ নেতৃত্ব স্পষ্ট জানিয়েছে, “ভোটার তালিকা সংশোধনের (SIR) কাজ নির্বাচন কমিশন করে, রাজ্য সরকার নয়। কার নাম থাকবে আর কার নাম বাদ যাবে, সেখানে পাঞ্জাব সরকারের কোনও ভূমিকা নেই।” আপ-এর আরও দাবি, রাঘব আদতে দিল্লিতেই থাকেন। তাই ভোটার তালিকায় নিজের নাম বজায় রাখা তাঁর নিজের দায়িত্ব।

কীভাবে বাদ পড়ল নাম?

নির্বাচন কমিশনের রেকর্ড অনুযায়ী, পাঞ্জাবের খসড়া তালিকা থেকে বাদ পড়া ভোটারদের মধ্যে রাঘব চাড্ডার নামের পাশে “স্থায়ীভাবে স্থানান্তরিত” (permanently shifted) লেখা হয়েছে। উল্লেখ্য, গত ১৩ অগস্ট প্রকাশিত পাঞ্জাবের খসড়া তালিকায় প্রায় ২০.৬৬ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে, যার মধ্যে চাড্ডাও রয়েছেন। আগামী ১২ অক্টোবর চূড়ান্ত তালিকা প্রকাশ হবে, তার আগে এই ভুল সংশোধনের সুযোগ রয়েছে বলে জানিয়েছেন রাঘব। যদিও সূত্রের খবর, নির্বাচন কমিশনের পোর্টালে রাঘবের ভোটার কার্ড নম্বর দিয়ে খুঁজলে বর্তমানে দিল্লি বা পাঞ্জাব, কোথাওই তাঁর নাম দেখাচ্ছে না।

ফের অশান্ত মণিপুর! কাংপোকপিতে একের পর এক গ্রামে আগুন, ২৫টির বেশি বাড়ি ছাই

ভারতের ১১ টাকা ইউনিট বিদ্যুতে না তারেকের! চিনের ২৫ টাকা ইউনিটের বিদ্যুতেই ভরসা বাংলাদেশের

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *