সাড়ে চার ঘণ্টা লড়ে জয় জ়েরেভের
এই সময়: ফ্লাশিং মিডোজ় আর একটা বড় ধাক্কার মুখে পড়তে পড়তে অল্পের জন্য বেঁচে গেল।ইউএস ওপেনে ছেলেদের সিঙ্গলসের প্রথম রাউন্ডে নোভাক জকোভিচ ছিটকে গিয়েছেন। নিউ ইয়র্কের কোর্টে এই প্রথম রাউন্ডেই প্রায় ছিটকে যাচ্ছিলেন শীর্ষ বাছাই আলেকজান্ডার জে়রেভ। সাড়ে চার ঘণ্টার তুমুল যুদ্ধের পরে জার্মানির জে়রেভ ৬–৪, ৩–৬, ৬–৭, ৭–৫, ৬–৪ হারান ইতালির লরেঞ্জো সনেগোকে। মঙ্গলবার এই ম্যাচ শেষ হয় প্রায় রাত দুটোয়।