ছবি ব্যবহার করে ফেক প্রোফাইল, নজরে আসতেই কী করলেন অনির্বাণ?
সোশ্যাল মিডিয়ায় ফেক প্রোফাইলের জন্য মাঝেমধ্যেই সমস্যায় পড়েন বহু তারকা। এ বার সেই তালিকায় অভিনেতা অনির্বাণ চক্রবর্তী। তাঁর অভিনীত চরিত্রের ছবি দিয়ে কেউ একজন ভুয়ো প্রোফাইল তৈরি করেছে সোশ্যাল মিডিয়ায়। যে পেজ থেকে একের পর এক রাজনৈতিক পোস্ট ও মিম শেয়ার হচ্ছে নেটমাধ্যমে। এমন কাণ্ড দেখে চক্ষু চড়কগাছ ‘একেনবাবু’র। বিপদ বুঝে কী করলেন তিনি?