কলকাতা-সহ ১১ জায়গায় অভিযানে ইডি, ২৯০ কোটির ব্যাঙ্ক জালিয়াতি মামলায় হানা বালির আবাসনে
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি সূত্রে খবর, ঝাড়খণ্ডে ৬৬ মেগাওয়াটের একটি বিদ্যুৎকেন্দ্রের জন্য ২৯০ কোটি টাকা ঋণ নিয়েছিল একটি সংস্থা। অভিযোগ, এই বিপুল পরিমাণ ঋণের অর্থ পরে বিভিন্ন কোম্পানির অ্যাকাউন্টে সরিয়ে দেওয়া হয়।