প্রজ্ঞা কথার অর্থ অভিজ্ঞ বা বুদ্ধিমান। স্কুল কর্তৃপক্ষ তিন জন ছাত্রীকে বেছে নেবেন। তাদের সঙ্গে কথা বলে প্রশাসনের কর্তারা ঠিক করবে, কে হবে ‘প্রজ্ঞা দিদি’। স্কুলের অন্য ছাত্রীদের মনের কথা জানার দায়িত্ব দেওয়া হবে তাকেই। ঝাড়গ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে জেলাশাসকের কার্যালয়ের অডিটোরিয়ামে আগামী ৯ সেপ্টেম্বর, বুধবার একটি অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হওয়ার কথা। […]