এঁদো গলিতে সাইবার প্রতারণার ডেরা, দিনভর পুলিশের তল্লাশি অভিযান, ড্রোনেও নজরদারি
পরে এডিসিপি বলেছেন, ‘অভিযানে ১২ জনকে আটক করা হয়েছে। প্রায় তিন লক্ষ টাকা নগদ–সহ প্রচুর সংখ্যায় ইলেকট্রনিক্স সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। পাওয়া গিয়েছে অনেক এটিএম কার্ড, ব্যাঙ্কের পাসবই, মোবাইল ফোন। এগুলি সবই সাইবার প্রতারণার কাজে ব্যবহার করা হতো।’ তিনি এই সঙ্গেই জানিয়েছেন, সাইবার প্রতারণার নানা অভিযোগের তদন্তে হরিজন পাড়ার ওই চক্রের সন্ধান মেলে।