এ বার ছত্তিসগড়ে ‘বাংলাদেশি’ সন্দেহে আটক ২৩ শ্রমজীবী
পরিবার সূত্রে খবর, গত শুক্রবার সন্ধ্যায় বিলাসপুরের থানার পুলিশ ওই শ্রমিকদের থানায় ডেকে পাঠায়। পরে তাঁদের আটক করা হয়। সূত্রের খবর, রবিবার তাঁদের বিলাসপুর জেলা আদালতে হাজির করানো হয়েছিল। আটকদের মধ্যে সামশেরগঞ্জের ধানঘরা এলাকার মোস্তাকিম শেখ, তাঁর ভাই সাবির শেখ, সফিকুল ইসলাম, নাসিরুদ্দিন শেখ এবং সুতির হাড়োয়া এলাকার লাল্টু শেখ-সহ মোট ১৪ জন রয়েছেন। অন্য দিকে, সুতি থানা এলাকার ন’জন রয়েছেন বলে পুলিশ সূত্রে খবর।