Ice Apple: খেলে ভালো লাগছে বলে খেয়েই চলেছেন! বেশি তালশাঁস খেলে হবে এই সব সমস্যা - Bengali News | Bad effect of eating excessive ice apple - 24 Ghanta Bangla News
Home

Ice Apple: খেলে ভালো লাগছে বলে খেয়েই চলেছেন! বেশি তালশাঁস খেলে হবে এই সব সমস্যা – Bengali News | Bad effect of eating excessive ice apple

Spread the love

গ্রীষ্মের শুরু থেকেই বাজারে এসে যায় একাধিক ফল। এর মধ্যে অন্যতম হল তালশাঁস। যা গ্রীষ্মের শুরুতে খুবই সীমিত সময়ের জন্যই বাজারে মেলে। তাল যখন কাঁচা থাকে, তখন তার ভিতরে থাকে সুস্বাদু নরম জলীয় অংশ। তাই তালশাঁস নামে পরিচিত। তাঁলশাস নরম, রসালো ফল। মরসুমি ফলের রয়েছে একাধিক উপকারিতা। তালশাঁস এক সঙ্গে বেশি খেলে হিতে বিপরীত হতে পারে। তখন উপকারের বদলে শরীরে একাধিক অসুবিধা দেখা দিতে পারে। আসুন দেখে নিই তালশাঁস আমাদের শরীরের জন্য ঠিক কতটা উপকারী।

গরমে শরীর ঠান্ডা রাখতে তালশাঁস খুবই উপকারী। এই ফলের ৮০ শতাংশই জল। এছাড়া কার্বোহাইড্রেন, অল্প পরিমাণে প্রোটিন, একাধিক ভিটামিন এবং ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস, জিঙ্কের মতো খনিজ রয়েছে। অ্যান্টি অক্সিড্যান্টে ভরপুর তালশাঁসে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। গরমে তালশাঁস খেলে শরীরে জলের চাহিদা পূরণ হয়। একাধিক খনিজ থাকায় তা শরীরে ইলেক্ট্রোলাইটের অভাবও দূর করে। এই ফল খেলে হজম শক্তি ভালো হয়। পেট ভরে। পায়খানাও পরিষ্কার হয়। কিছু পুষ্টিবিদ জানাচ্ছেন তালশাঁস খেলে স্মৃতিশক্তি মজবুত হয়।

তবে এক সঙ্গে বেশি তালশাঁস খাওয়া শরীরের পক্ষে মোটেও ভালো নয়। তা অতিরিক্ত খেলে পেট গরম হওয়ার আশঙ্কা থাকে। পেটে ব্যথাও হতে পারে। এর পাশাপাশি যাঁদের কিডনির সমস্যা রয়েছে, তাঁদের তালশাঁস খাওয়ার আগে চিকিৎসকদের পরামর্শ নেওয়া প্রয়োজন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *