Rohit Sharma-Hardik Pandya: রোহিত-হার্দিক IPL অধ্যায় যেন না ঢোকে ভারতের ড্রেসিংরুমে, চাইছেন দেশের প্রাক্তনীর - Bengali News | Irfan Pathan says don't even talk about it in Indian dressing room on Rohit Sharma and Hardik Pandya IPL episode - 24 Ghanta Bangla News
Home

Rohit Sharma-Hardik Pandya: রোহিত-হার্দিক IPL অধ্যায় যেন না ঢোকে ভারতের ড্রেসিংরুমে, চাইছেন দেশের প্রাক্তনীর – Bengali News | Irfan Pathan says don’t even talk about it in Indian dressing room on Rohit Sharma and Hardik Pandya IPL episode

Spread the love

Rohit Sharma-Hardik Pandya: রোহিত-হার্দিক IPL অধ্যায় যেন না ঢোকে ভারতের ড্রেসিংরুমে, চাইছেন দেশের প্রাক্তনীরImage Credit source: X

কলকাতা: আইপিএল শেষ করে একঝাঁক ভারতীয় ক্রিকেটার আবার একত্রিত হয়েছেন জাতীয় দলের ডিউটি পালন করতে। একসঙ্গে আবার দেখা যাচ্ছে রোহিত শর্মা ও হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya)। এ বারের আইপিএলে রোহিত শর্মার (Rohit Sharma) জায়গায় মুম্বই ইন্ডিয়ান্স টিমকে নেতৃত্ব দিয়েছেন হার্দিক পান্ডিয়া। জাতীয় দলে এ বার ক্যাপ্টেন হিসেবে ফিরেছেন হিটম্যান। আইপিএল চলাকালীন হার্দিক পান্ডিয়া প্রচুর এমআই সমর্থকদের রোষের মুখে পড়েছিলেন। শোনা গিয়েছিল, মুম্বই টিমের অন্দরে রোহিত ও হার্দিকের সমর্থনে ক্রিকেটাররাও বিভক্ত হয়েছিলেন। জাতীয় টিমে রোহিতের ডেপুটি সেই হার্দিক। এই পরিস্থিতিতে দেশের এক প্রাক্তন অলরাউন্ডার চাইছেন বিশ্বকাপের সময় ভারতের ড্রেসিংরুমে যেন না ঢোকে রোহিত-হার্দিকের আইপিএল অধ্যায়।

টি-২০ বিশ্বকাপের আগে ভারত-বাংলাদেশের ওয়ার্ম আপ ম্যাচ হয়েছে শনিবার। ওই ম্যাচের ফাঁকে দেশের প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান জানান, ভারতের ড্রেসিংরুমে আইপিএল নিয়ে কোনও আলোচনা হওয়া উচিত নয়। তিনি বলেন, ‘আইপিএল নিয়ে কথাবার্তা হওয়া উচিত নয়। একবারের জন্যও না। যা ঘটেছে ভুলে যান। এই সম্পর্কে কথা বলাটাও ঠিক নয়। শুধু রাহুল দ্রাবিড় ফোকাস করুন হার্দিক পান্ডিয়া বা অন্য ক্রিকেটারের কাছ থেকে ঠিক কী চান। সকলে যে নিজের দায়িত্ব সম্পর্কে অবগত সেটাই নিশ্চিত করা দরকার।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *