Bankura: চপ আর কাঁচা লঙ্কায় কামড় বসিয়ে প্রচার সারলেন TMC প্রার্থী - Bengali News | TMC Candidate Arup chakrobarty started his Election Campaign 2024 Bankura - 24 Ghanta Bangla News
Home

Bankura: চপ আর কাঁচা লঙ্কায় কামড় বসিয়ে প্রচার সারলেন TMC প্রার্থী – Bengali News | TMC Candidate Arup chakrobarty started his Election Campaign 2024 Bankura

Spread the love

প্রচার সারলেন অরূপ
Image Credit source: Tv9 Bangla

বাঁকুড়া: ভোটের প্রচার শুরু হয়ে গিয়েছে। সকলেই নিজের নিজের মতো করে প্রচার করছে। রবিবার সাত সকালে বাঁকুড়ার মুড়ির দোকানে হাজির হয়ে ভোট প্রচার অরুপ চক্রবর্তীর। শুধু তাই নয়, কর্মী ও স্থানীয়দের সঙ্গে চপ, বেগুনি,লঙ্কা,শসা দিয়ে জমিয়ে খেলেন মুড়ি।

বাঁকুড়ার মানুষের মুড়ি প্রীতির কথা কারো অজানা নয়। সাত সকালে চপের দোকানে হাজির হয়ে চপ বেগুনি সহযোগে মুড়ি দিয়ে অনেকেই সারেন জলখাবার। বাঁকুড়া শহরের গোপীনাথপুর এলাকার একটি চপের দোকানে হাজির হয়ে জলখাবারের আড্ডায় হাজির হয়ে নিজের প্রচার সারেন বাঁকুড়ার তৃণমূল প্রার্থী অরুপ চক্রবর্তী। দলের নেতা কর্মীদের সঙ্গে নিয়ে প্রার্থী জমিয়ে খেলেন মুড়িও।

অরূপ চক্রবর্তী বলেন, “অরূপ চক্রবর্তী বলেন, “বাঁকুড়ার লোক তো মুড়ি খায়। প্রচারে বেড়িয়ে খিদে পেয়ে গিয়েছিল। তো ছেলেপুলেরা বলল মুড়ি খাও। আমরা খেয়ে নিলাম। মুড়ির সঙ্গে শশা, কাঁচা লঙ্কা, বেগুনি রয়েছে। এই সবের সঙ্গে প্রচার চলছে। সবাইকে বলছি কাজ করার সুযোগ দিন।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *