BJP Booth Agent: নারকেলডাঙা, বেলেঘাটায় আতঙ্কে ঘরছাড়া বিজেপি কর্মীরা, কী বলছে শাসকশিবির? - Bengali News | Loksabha Election 2024 allegation in maniktala narkeldanga after poll bjp booth agent became target - 24 Ghanta Bangla News
Home

BJP Booth Agent: নারকেলডাঙা, বেলেঘাটায় আতঙ্কে ঘরছাড়া বিজেপি কর্মীরা, কী বলছে শাসকশিবির? – Bengali News | Loksabha Election 2024 allegation in maniktala narkeldanga after poll bjp booth agent became target

Spread the love

পার্টি অফিসে বিজেপি কর্মীরা। Image Credit source: TV9 Bangla

কলকাতা: ভোট মিটটেই বিজেপি কর্মীদের ঘরছাড়া করার অভিযোগ উঠল। অভিযোগ, খাস কলকাতায় ঘরছাড়া বেশ কিছু বিজেপি কর্মী। মূলত, নারকেলডাঙা, বেলেঘাটা এলাকার বিজেপি কর্মীরা আতঙ্কে ঘর ছেড়েছেন বলে অভিযোগ। বিজেপির পোলিং এজেন্ট হিসাবে বুথে বসার জন্য হামলার অভিযোগ উঠল রবিবার। বেলেঘাটা এলাকার এক মহিলা বিজেপি বুথ এজেন্টের বাড়িতে ভাঙচুর করার অভিযোগ উঠেছে। আতঙ্কিত বিজেপি কর্মীরা আশ্রয় নিয়েছেন বিজেপি পার্টি অফিসে।

বিজেপি নেতৃত্বের তরফে অভিযোগ, বেলেঘাটা, মানিকতলা, নারকেলডাঙা এলাকায় তাঁদের কর্মীদের ‘টার্গেট’ করা হচ্ছে। বিশেষ করে শনিবার কলকাতা উত্তরের ভোটে যাঁরা পোলিং এজেন্ট হিসাবে কাজ করেছিলেন, তাঁদের বাড়ি ছেড়ে দলেরই একটি পার্টি অফিসে আশ্রয় নিতে হয়েছে।

এক বিজেপি কর্মীর দাবি, “শনিবার বুথ থেকে বেরোনোর পর থেকেই আমাদের উপর হামলার চেষ্টা হয়। তৃণমূলের লোকজন এসব করছে। কাল রাত সাড়ে ১০টায় আমার ঘর ভেঙে তছনছ করে দিয়েছে। আমি আমার স্ত্রী দু’জনই এসে উঠেছি এখানে।”

মানিকতলায় ১৩ নম্বর ওয়ার্ডে ৩৭ নম্বর বুথে বসেছিলেন যে মহিলা বিজেপি এজেন্ট। তিনি বলেন, “বুথে বসার পর থেকে ওরা আমাকে ঘিরে ফেলে। প্রথম থেকেই বুথ ছেড়ে চলে যাওয়ার জন্য চাপ দিতে থাকে।” একই অভিযোগ ৩৫ নম্বর বুথের বিজেপি এজেন্টেরও।

যদিও কলকাতার ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিন্দ্য রাউতের বক্তব্য, “আমার এলাকায় এরকম কিছুই হয়নি। আর ওরা এখানে থাকেও না। বাগুইআটি বাড়ি, এখানকার মেয়ে। পাড়ায় গিয়ে খোঁজ করে দেখুন। সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। ভাবছে এসবব বলে পার্টিতে দাম পেতে।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *