চুরি যাওয়া মোবাইল ফেরত পেলেন মালিকরা - 24 Ghanta Bangla News
Home

চুরি যাওয়া মোবাইল ফেরত পেলেন মালিকরা

Spread the love

৩৫ লক্ষ টাকার চুরি যাওয়া মোবাইল, গয়না ও মোটরবাইক ফেরত পেলেন মালিকরা। মঙ্গলবার হলদিয়ার ভবানীপুর থানা প্রাঙ্গণে একটি অনুষ্ঠানের মাধ্যমে উদ্ধার হওয়া জিনিসগুলি তুলে দেওয়া হয় প্রকৃত মালিকদের হাতে। সেই সঙ্গে ফেরত দেওয়া হয়েছে সাইবার প্রতারণার টাকাও। পুলিশ জানায়, উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে ৭৫টি মোবাইল ফোন, তিনটি সোনার গয়না এবং একটি মোটরবাইক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার অংশুমান সাহা ও এসডিপিও অলোক কুমার। পুলিশের তৎপরতায় দীর্ঘদিন পরে নিজেদের হারানো সম্পদ ফিরে পেয়ে খুশি মালিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *