ভোট ঘোষণার আগেই আসছে CAA! শিগগিরই নিয়মাবলী জানাবেন শাহ – Bengali News | Sources claim mha likely to notify caa rules before implementation of model code of conduct
নয়া দিল্লি: মার্চ মাসেই কার্যকর করা হতে পারে ভারতীয় নাগরিকত্ব (সংশোধনী) আইন বা সিএএ (CAA)। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, আদর্শ আচরণবিধি চালু হওয়া, অর্থাৎ, লোকসভা নির্বাচনের সূচি ঘোষণার আগে যে কোনও সময়ে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করতে পারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এই আইনে, আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে ধর্মীয় নির্যাতনের কারণে ভারতে পালিয়ে আসা সংখ্যালঘুদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে। পাঁচ বছর আগেই, ২০১৯ সালে সংসদে পাস হয়েছিল এই আইন। কিন্তু, দেশব্যাপী বিক্ষোভের কারণে তা কার্যকর করা হয়নি। এবার লোকসভা নির্বাচনের আগে ফের আলোচনায় উঠে এসেছে এই আইন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবারই বলেছেন, সিএএ বাস্তবায়ন কেউ আটকাতে পারবে না।
খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে।