IPL 2027 | MS Dhoni | CSK জার্সিতে আর খেলবেন না ক্রিকেটার ধোনি, অবসর নিয়ে দলের মেন্টর মাহি
গত কয়েকটা আইপিএলের মরশুমের আগেই প্রশ্ন উঠত, চেন্নাই সুপার কিংসের হয়ে এটাই কি শেষবার দেখা যাবে মহেন্দ্র সিং ধোনিকে? এ বার ২০২৭ সালের আইপিএল নিলামের আগেই সমস্ত জল্পনার অবসান ঘটল। চেন্নাই সুপার কিংসের জার্সিতে আর খেলতে দেখা যাবে না ধোনিকে। মঙ্গলবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে সিএসকে (CSK) জানিয়েছে, খেলোয়াড় হিসেবে আইপিএল কেরিয়ারে ইতি টেনে আসন্ন আইপিএলে চেন্নাই সুপার কিংসের নতুন ‘টিম মেন্টর’ হিসেবে দায়িত্ব নিলেন মাহি।