Nadia: মহিলাকে পিটিয়ে মেরে ঘরে ঢুকিয়ে দেহ জ্বালিয়ে দেওয়ার অভিযোগ, হাসপাতালে স্বামী! নৃশংস ঘটনায় পায়রাডাঙায় - 24 Ghanta Bangla News
Home

Nadia: মহিলাকে পিটিয়ে মেরে ঘরে ঢুকিয়ে দেহ জ্বালিয়ে দেওয়ার অভিযোগ, হাসপাতালে স্বামী! নৃশংস ঘটনায় পায়রাডাঙায়

Spread the love

Nadia: মহিলাকে পিটিয়ে মেরে ঘরে ঢুকিয়ে দেহ জ্বালিয়ে দেওয়ার অভিযোগ, হাসপাতালে স্বামী! নৃশংস ঘটনায় পায়রাডাঙায়

 নদিয়া: এক মহিলাকে পিটিয়ে খুন করে বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ।  মারধরের অভিযোগ ওঠে তাঁর স্বামীকেও। আশঙ্কাজনক অবস্থায় তিনি রানাঘাট মহকুমার হাসপাতালে তিনি চিকিৎসাধীন। এই ঘটনায় আইনশৃঙ্খলা অবনতির কারণে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। ওই মহিলার সম্পত্তি জবর দখল করার উদ্দেশ্যেই এই খুন বলে অভিযোগ। রবিবার রাতে ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে রানাঘাট থানার পায়রাডাঙা বেলঘড়িয়া গ্রামে। মৃত গৃহবধূর নাম অঞ্জলি কর্মকার। স্বামী সুবল কর্মকার বর্তমানে গুরুতর আহত অবস্থায় রানাঘাট মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ঘ

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে এই দম্পতির সঙ্গে প্রতিবেশী বেশ কয়েকজন যুবক ও মহিলার মনোমালিন্য চলছিল। পরে বাচ্চা ছেলেদের খেলাকে কেন্দ্র করে আবার গন্ডগোল শুরু হয়। অভিযোগ, এরপর সন্ধ্যার কিছু পরে ওই বাড়িতে চড়াও হয় বেশ কয়েকজন যুবক ও মহিলা। এরপরই বাড়িতে আগুন ধরিয়ে বাড়ি ভাঙচুর করে ওই দুষ্কৃতীরা। শুরু হয় ওই দম্পতিকে বেধড়ক মার। মৃতার স্বামীকে পিছ মোড়া করে বেঁধে রাখার অভিযোগ ওঠে। পরে আগুন ধরিয়ে দেওয়া হয়। দগ্ধ হয়ে মৃত্যু হয় মহিলার।

এই ঘটনায় পুলিশ তিন জনকে গ্রেফতার করেছে। এই ঘটনায় প্রাক্তন সংসদ এবং বর্তমান বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার রাজ্যের আইন-শৃঙ্খলার অবনতির অভিযোগ তুলেছেন। সোমবার সকালে জগন্নাথ সরকার ঘটনাস্থলে যান। এ বিষয়ে বিজেপি অযথা রাজনীতি করছে বলে অভিযোগ করেন তৃণমূল নেতা দীপক বসু। এই ঘটনায় পুলিশ দুই মহিলা সহ একজন পুরুষ মোট তিনজনকে গ্রেফতার করেছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *