প্লে-অফের প্রথম স্থান দখলের লড়াই কোহলিদের, প্রতিপক্ষ হায়দরাবাদ - 24 Ghanta Bangla News
Home

প্লে-অফের প্রথম স্থান দখলের লড়াই কোহলিদের, প্রতিপক্ষ হায়দরাবাদ

Spread the love

rcb-vs-srh-ipl-2026-playoff-top-spot-hyderabad-preview

Kolkata, May 22: আজ, শুক্রবার (২২ মে) আইপিএল ২০২৬-এর ৬৭তম ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে বেঙ্গালুরু ও হায়দরাবাদ। উভয় দলই প্লে-অফে জায়গা নিশ্চিত করেছে। দুই দলই আজ তাদের লিগ পর্বের শেষ ম্যাচ খেলতে নামবে। হায়দরাবাদের ঘরের মাঠ, রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরু সন্ধ্যে ৭:৩০ মিনিটে।

এই মুহূর্তে ১৩ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের এক নম্বরে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আগেই প্লে-অফে পৌঁছে গিয়েছিল তারা। আজ হায়দরাবাদের বিরুদ্ধে প্লে-অফের শীর্ষ স্থান নিশ্চিত করতে মাঠে নামবে বিরাট কোহলিরা। এতে এলিমিনেটরের ঝামেলা পোহাতে হবে না। এছাড়া সরাসরি কোয়ালিফায়ার খেলার সুযোগও থাকে।

অন্যদিকে, হায়দরাবাদ ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট সংগ্রহ করে রয়েছে তৃতীয় স্থানে। আজ বেঙ্গালুরুর বিপক্ষে জিততে পারলে আরও ২ পয়েন্ট বাড়বে। সেক্ষেত্রে নেট রান রেট গুজরাতের তুলনায় বেশি হলেই শেষ চারের দ্বিতীয় স্থান নিশ্চিত করবে ঈশান কিশানরা। দুরন্ত ছন্দে রয়েছে প্যাট কামিন্স বাহিনী। ঘরের মাঠে সুবিধাকে কাজে লাগিয়ে এই ম্যাচে আরসিবিকে কোণঠাসা করতে চাইবে কমলা শিবির।

আইপিএলে এই দুটি দল মোট ২৭ বার একে অপরের মুখোমুখি হয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ১২টি জয়ের বিপরীতে সানরাইজার্স হায়দ্রাবাদ ১৪টি ম্যাচ জিতেছে। এছাড়া এই দুই দলের মধ্যে একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস অনুসারে, শুক্রবার সন্ধ্যায় হায়দরাবাদের আকাশ আংশিক মেঘলা থাকবে। সেখানে আর্দ্রতা থাকতে পারে ৪২ শতাংশ। এছাড়া প্রত্যাশিত তাপমাত্রা প্রায় ৩৪° সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে।

রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামের উইকেটটি ফ্ল্যাট এবং ব্যাটিংয়ের জন্য ভালো। এখানে ভালো বাউন্স ও ক্যারি ছাড়া বোলারদের জন্য এখানে তেমন কিছু নেই।এটি একটি হাই-স্কোরিং ভেন্যু। দ্বিতীয় ইনিংসে শিশিরের সম্ভাবনার কারণে দলগুলো এখানে রান তাড়া করতে বেশি পছন্দ করে।

সানরাইজার্স হায়দরাবাদ সম্ভাব্য একাদশ:

অভিষেক শর্মা, ইশান কিশান (উইকেটরক্ষক), হেনরিক ক্লাসেন, সলিল অরোরা, স্মরণ রবিচন্দ্রন, নীতীশ কুমার রেড্ডি, প্যাট কামিন্স (অধিনায়ক), শিভাং কুমার, ঈশান মালিঙ্গা, সাকিব হুসেন, প্রফুল্ল হিঙ্গে।
ইমপ্যাক্ট প্লেয়ার: ট্র্যাভিস হেড।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সম্ভাব্য একাদশ:
জ্যাকব বেথেল, বিরাট কোহলি, দেবদত্ত পাডিক্কল, ভেঙ্কটেশ আয়ার, জিতেশ শর্মা (অধিনায়ক, উইকেটরক্ষক), টিম ডেভিড, রোমারিও শেফার্ড, ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, জশ হ্যাজেলউড, সুয়াশ শর্মা।
ইমপ্যাক্ট প্লেয়ার: রাসিখ সালাম দার।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *