ওই কর্তার আশ্বাস সত্ত্বেও বেসরকারি ৪৫০ কলেজের অধ্যক্ষ, টিচার, এমনকী বর্তমান পড়ুয়াদের একাংশের প্রশ্ন — নতুন শিক্ষাবর্ষে অ্যাডমিশন না হলে, তাঁদের কী হবে! বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অরুণাশিস গোস্বামী বলেন, ‘প্রথম পর্যায়ে যারা ভর্তি হয়েছে, ৩ নভেম্বর তাদের ক্লাস শুরুর কথা।