Asit Majumdar on Indranil: 'শুধু ইন্দ্রনীল নয়, ফিরহাদ, অরূপ, চন্দ্রিমা, শশী...', সবার নাম বলে দিলেন অসিত | Asit Majumdar comment over indranil sen arrest - 24 Ghanta Bangla News
Home

Asit Majumdar on Indranil: ‘শুধু ইন্দ্রনীল নয়, ফিরহাদ, অরূপ, চন্দ্রিমা, শশী…’, সবার নাম বলে দিলেন অসিত | Asit Majumdar comment over indranil sen arrest

Spread the love

শ্রীরামপুর: গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen)। আর তিনি গ্রেফতার হতেই এবার মুখ খুললেন চুঁচুড়ার প্রাক্তন মমতাপন্থী বিধায়ক অসিত মজুমদার (Asit majumdar)। অন্যায় করলে তার বিচার হবে। ইন্দ্রনীল সেন গ্রেফতার প্রসঙ্গে বললেন মমতা তৃণমূল হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা কনভেনার অসিত মজুমদার।

তিনি বলেন, “কেউ যদি দোষ করে পুলিশ গ্রেফতার করতে পারে, কিন্তু প্রমাণ করতে হবে। আজ পর্যন্ত কলকাতা পুলিশ, ইডি, সিবিআই কটা কেসে সাজা দিতে পেরেছে। কোনও সাজা হয়নি আজ অবধি। গ্রেফতার প্রসঙ্গে কিছু বলার নেই তবে পুলিশ তার তদন্তে যা পেয়েছে তার ভিত্তিতে কাজ করেছে। এখনই দোষী বলা যায় না। দোষী তখনই হবে, যখন কোর্টের বিচারে সে দোষী সাব্যস্ত।”

এরপরই ক্ষোভ উগরে দেন অসিত। বলেন, “শুধু ইন্দ্রনীল নয়, ফিরহাদ, অরূপ, চন্দ্রিমা শশী পাঁজা এরা দিদির একদম দিদির শাড়ির আঁচলের তলায় থাকতো। বাংলায় এমন কোনও অনুষ্ঠান নেই দার্জিলিং থেকে সাগর যেখানে ইন্দ্রনীল সেন থাকত না। আমরা যাঁরা দল পাগল লোক, যাঁরা মমতাকে ভালোবাসি, দিদির কাছে ঘেঁষতে দিত না ওই সব বেইমানরা।”

অসিতের দাবি, “ও (ইন্দ্রনীল) ভোটে হারার পর বলল, দলের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। অতএব অন্যায় করলে তার বিচার হবে। এরা সব দিদিকে ঘিরে রাখত। কিছু বলতে গেলে বলতে দিত না। আর এরাই দিদির পেছনে ছুরি মেরে চলে গেল। আর এ বিষয়ে দিদি জানতেন না, দিদিকে কোনওদিন জানতে দেওয়া হয়নি। দিদিকে সব বিষয়ে আড়াল করে রেখেছিল। আমরা বিধানসভা চললে সেখানে দেখা করতাম কিন্তু সেখানে এইসব কথা বলা সম্ভব হতো না। অন্যান্য আরো বিধায়করা ঢুকে যেত।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *