Calcutta High Court: কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলায় রায় দেবে কলকাতা হাইকোর্ট - 24 Ghanta Bangla News
Home

Calcutta High Court: কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলায় রায় দেবে কলকাতা হাইকোর্ট

Spread the love

Calcutta High Court: কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলায় রায় দেবে কলকাতা হাইকোর্ট

কলকাতা: কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে দায়ের হয়েছিল মামলা। বৃহস্পতিবার রয়েছে সেই মামলার শুনানি। আজ, অন্তর্বর্তী নির্দেশ দিতে পারেন বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্য। ডিলিমিটেশন প্রক্রিয়া ও যৌক্তিকতা তুলে দায়ের হয় মামলা। বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্য প্রশ্ন তুলেছেন, ডিলিমিটেশন প্রক্রিয়া অগস্ট মাস থেকে চললেও এতদিন পরে কেন অবকাশকালীন বেঞ্চে মামলা আনা হল?

এই মামলা করেছিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তাঁর বক্তব্য ছিল, “জুন মাসে ভেঙে দেওয়া হয়ে পুরসভা। প্রশাসক দৈনন্দিন কাজ দেখাশোনা করছেন।
কলকাতা পুর কমিশনার ওয়ার্ড বিন্যাসের প্রস্তাব পাঠিয়েছেন রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব(পুরসচিব)কে। আবার ওই একই দিনে রাজনৈতিক দলগুলির কাছে ওয়ার্ড বিন্যাসের ওপর আপত্তিও চাওয়া হয়। দুটো একসঙ্গে কীভাবে?” বিচারপতি বলেন, “চটপট পদক্ষেপের (প্রম্পট অ্যাকশনের) জন্য সম্ভবত করা হয়েছে।” সেটা শুনে ফের বিকাশের সওয়াল, “পরিকল্পিতও (ভেস্টেড অ্যাকশনের) হতে পারে।”

তিনি কোর্টে এও বলেছেন, “এই ডিলিমিটেশন জন্য শহরবাসীর ঘাড়ে অতিরিক্ত খরচ বোঝা পড়তে পারে।” তাঁর অভিযোগ, শেষ বিধানসভা নির্বাচনে বিজেপি বা শাসক দল যে জায়গায় যেমন ভোট পেয়েছে সেই মতো বিন্যাস হয়েছে। অপরদিকে অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র সওয়াল ছিল, “কলকাতার আসন পুনর্বিন্যাসে বিধানসভায় নেওয়া প্রস্তাবে রাজ্যপালের অনুমতি মিলেছে।” প্রশ্ন তোলেন, “২৭ অগস্ট ডিলিমিটেশনের খসড়া সূচি প্রকাশ। মামলাকারী আগে কেন কোনও আপত্তি জানায়নি?” দুপক্ষের সবটা শোনার পর আজ এই মামলায় রায় দিতে পারেন বিচারপতি ভট্টাচার্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *