মরশুমের প্রথম তুষারপাত নাথুলায় - 24 Ghanta Bangla News
Home

মরশুমের প্রথম তুষারপাত নাথুলায়

Spread the love

শীতের আগেই তুষারে ঢাকল সিকিমের নাথুলা-সহ ভারত-চিন সীমান্তের উঁচু পার্বত্য এলাকা। বৃহস্পতিবার, ২৯ অক্টোবর সকাল থেকে হালকা থেকে ভারী তুষারপাতের জেরে তাপমাত্রা হিমাঙ্কের নীচে নেমে গিয়েছে। রাস্তাঘাট পিচ্ছিল হয়ে গিয়েছে। এর জেরে কোথাও কোথাও যান চলাচলেও সমস্যা তৈরি হয়েছে। আবহাওয়া পরিস্থিতির কথা মাথায় রেখে উঁচু এলাকায় পর্যটকদের যাতায়াতের বিষয়ে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে সেখানকার প্রশাসন। বেশ কিছু রাস্তায় বরফ জমেছে। তাই রাস্তা থেকে বরফ সরানোর কাজ চালাচ্ছে বর্ডার রোডস অর্গানাইজেশন (BRO)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *