ফেসবুকে ভিডিয়ো দেখেই ক্রিস্টাল ব্রেসলেট পরে ফেলেছেন? বিপদ ডেকে আনছেন নাতো? - 24 Ghanta Bangla News
Home

ফেসবুকে ভিডিয়ো দেখেই ক্রিস্টাল ব্রেসলেট পরে ফেলেছেন? বিপদ ডেকে আনছেন নাতো?

Spread the love

ক্রিস্টাল কি কার্যকর? 

সোহিনী বলেন, ‘পৃথিবীর সৃষ্টির সময় ক্রিস্টাল, রত্ন, জেমস্টোন সেমিপ্রিসিয়াস স্টোন সৃষ্টি হয়েছে। তবে মানুষের চাহিদা বাড়ায় সে সবের জোগান আজ শেষের দিকে। তাই এখন ল্যাবে ক্রিস্টালস বানানো শুরু হয়েছে। সেখানে নবরত্ন, বানানো সম্ভব না হলেও এই সব ক্রিস্টাল বানানো যায়। যেমন চুনির আসল দাম অনেক বেশি। বাজারে যে ৮-১০ হাজার টাকার চুনি পাওয়া যায়, জানবেন তা ল্যাবে তৈরি। এগুলি কার্যকর হলেও গাছের ফল আর ইনজেকশন দিয়ে বানানো ফলের মধ্যে তফাত থাকবেই।’ 

ভুল ক্রিস্টাল পরলে কি সাইড এফেক্ট হয়? 

সোহিনী বলছেন, ‘ক্রিস্টালসের সাইড এফেক্ট হয় না। তবে আপনাকে জানতে হবে কোন ক্রিস্টাল কোন হাতে পরতে হয়। কেন পরছেন, ওই ক্রিস্টাল কি আদৌ উপকার করবে? অনেকেই বলেন পাইরাইটস পরলে অনেক টাকা আসবে। তা হলে তো সবাই বড়লোক হয়ে যেত। একই সঙ্গে নিজের কর্মও গুরুত্বপূর্ণ। পাইরাইট পরলে, একটা উগ্রতা বা ঔদ্ধত্য আসে। সেটা কিন্তু অফিসে বসের সঙ্গে আপনার অশান্তির কারণ হতে পারে। তাই সতর্ক থাকা প্রয়োজন। বরং ব্যবসায়ীরা পাইরাইট পরা কার্যকর। বিষয়টা হলো মানুষ অনলাইনে ওয়েবসাইট থেকে জিনিস কিনছে চলে যাচ্ছে। তাঁরা এত কিছু জানছেন না। সমস্যা অনুসারে ক্রিস্টাল বেছে নেওয়া প্রয়োজন।’ 

দেবজ্যোতি বলেন, ‘এখন একটা অদ্ভুত প্রচার চলছে , যে অমুক রাশির জন্য এই রত্ন শুভ, সেটা ধারণ করলেই নাকি লাক ফিরে আসবে, অর্থ ভাগ্য ভালো হবে, বিয়ে ভালো হবে। এইসবই বিজ্ঞাপনী চমক এর শাস্ত্রীয় কোনও ব্যাখ্যা নেই। কোনও জাতকের জন্মছক বিচার না করে রত্ন বা জেমস্টোন বা উপরত্ন ধারণ করা অত্যন্ত ক্ষতিকর। কারণ কোনও জাতকের যদি বাধক পতি ও মারক পতিকে ভুল করেও পাওয়ার দিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে তাঁর শারীরিক অসুস্থতা, অস্ত্রাঘাত বা মৃত্যু পর্যন্ত হতে পারে। সেই কারণেই প্রত্যেকের উচিত সঠিক বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া। তারপরই উপরত্ন ব্রেসলেট ধারণ করুন।’

তিনি আরও বলেন, ‘এখন চুনির অনুকল্পে স্টার রুবি ব্যবহৃত হচ্ছে, যার কোন মাত্রা নেই একজনকে দশটা বারোটা বিডস পড়িয়ে দেওয়া হচ্ছে। অতীব মারাত্মক নীলার পরিবর্তে অ্য্যামিথিস্ট এর ব্রেসলেট পরানো হচ্ছে যার এক রকম মারাত্মক ফল হতে পারে অ্যাক্সিডেন্ট, সুইসাইডিকাল টেন্ডেন্সিও আসতে পারে। হিরের পরিবর্তে সাদা কোনও পাথর যেটা একদমই ওপাল নয়, তা পড়ানো হচ্ছে। পান্নার পরিবর্তে অনিক্স পড়ানো হচ্ছে যেটা স্টোনই নয় এবোনাইট বা প্লাস্টিক দিয়ে তৈরি। খুব চলনে এসেছে পাইরাইট। অখন্ড পাইরাইটস বাড়িতে রাখলে আয় উন্নতি শ্রীবৃদ্ধি হয়, কিন্তু সেই পাইরাইট হাতে ধারণ করা কতটা যুক্তি যুক্ত তা বিশেষ জানা নেই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *