পাণ্ডবেশ্বরে খনিগর্ভে ডুলির তার ফেঁসে বিপত্তি, ২০০ ফুট গভীরে আটকে ১৪ জন ECL কর্মী
কোলিয়ারির এজেন্ট মধুসূদন সিং বলেন, ‘শীঘ্রই মেরামতের কাজ শুরু করা হবে। খনির নীচে আটকে থাকা শ্রমিকদের নিরাপদে উপরে তুলে আনার চেষ্টা চলছে।’ তবে ঠিক কী কারণে এই যান্ত্রিক বিপত্তি ঘটল, তার স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেননি তিনি। ঘটনাস্থলে গিয়েছেন বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। তিনি বলেন, ‘কর্মীদের উদ্ধার করার জন্য সবরকম চেষ্টা চলছে। আটকে থাকা কর্মীরা যাতে আতঙ্কিত না হন তার জন্য আমরা কথা বলছি তাঁদের সঙ্গে।’