বৈশাখ কৃষ্ণা একাদশীতে বিষকুম্ভ যোগ, জানুন আজকের রাশিফল
আজকের রাশিফল বুধবার ১৩ মে ২০২৬ (Horoscope Today)। চাঁদ আজ মীন রাশিতে গোচর করবে। পঞ্জিকা অনুসারে আজ দুপুর ১টা ২৯ মিনিট পর্যন্ত থাকবে বৈশাখ কৃষ্ণা একাদশী তিথি।
আজ বিষকুম্ভ যোগ ও প্রীতি যোগের প্রভাব থাকছে। পাশাপাশি আজ থাকবে উত্তর ভাদ্রপদ নক্ষত্র ও রেবতী নক্ষত্র। জ্যোতিষশাস্ত্র অনুসারে বুধবার হলো সিদ্ধিদাতা গণেশের দিন। আজ ভোর ৪টে ৫৭ মিনিটে সূর্যোদয় ও সন্ধে ৬টা ৯ মিনিটে সূর্যাস্ত হবে। গণেশের আশীর্বাদে আজ কোনও কোনও রাশির জাতকদের খুব ভালো কাটতে চলেছে। অন্যান্য রাশির জাতকদের আজ নানা ছোট বড় সমস্যার মুখে পড়তে হবে।
আজ কোন রাশির সময় ভালো, কাদের সাবধান থাকতে হবে, তা বিস্তারিত জেনে নেওয়া যাক।